ফের মহিলাকে ধর্ষণের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, বাড়িতে ঢুকে চলল যৌন অত্যাচার, অভিযোগই নিল না পুলিশ

আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার শুনানি। এদিন রাজ্যের সিভিক ভলান্টিয়ার নিয়োগ ও তাদের বেতন প্রক্রিয়া নিয়ে শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত এক সিভিক ভলান্টিয়ারই। এবার ফের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। সেই ঘটনার অভিযোগ পুলিশকে করতে গেলে পুলিশ সেই অভিযোগ শুনলই না বলে দাবী মহিলার।

ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে। জানা গিয়েছে, কালীপুজোর রাতে মালদহের হবিবপুর থানার সিভিক ভলান্টিয়ার মনোজ মণ্ডল এক মহিলার বাড়িতে জোর করে ঢুকে যান। মহিলাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেন তিনি। প্রতিবাদ করলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।  

মহিলা জানান, “মনোজ আমার বাড়িতে ঢুকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে স্পর্শ করে। আমি প্রতিবাদ করলে আমাকে ধর্ষণ করে সে। এর পর মুখ না খোলার জন্য হুমকি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। কিছুক্ষণ পর রড হাঁসুয়া নিয়ে ফিরে আসে মনোজ। আমাদের বেধড়ক মারধর করতে থাকে। আমার বৃদ্ধ বাবার মাথায় আঘাত করে। তাঁর গলা টিপে ধরে। হাঁসুয়া দেখিয়ে বলে অভিযোগ জানালে কেটে ফেলব”।

নির্যাতিতা জানান, হুমকি পাওয়ার পরও সাহস সঞ্চয় করে তিনি হবিবপুর থানায় অভিযোগ জানাতে যান। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ নিতে রাজিই হয়নি বলে অভিযোগ জানালেন মহিলা। এরপর তিনি মালদহ পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র জমা দেন। এই ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার, এমনটাই খবর।

আরও পড়ুনঃ ‘সিভিক ভলান্টিয়ার যে একাই যুক্ত, তা আমরা বলিনি’, আর জি কর কাণ্ডের মামলায় জানাল সিবিআই, আর কোন সত্যি জানতে পারল তদন্তকারী সংস্থা?

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নানান অশালীন কাজের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে নানান অভিযোগও রয়েছে। কিন্তু পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি। থানার মদতেই এলাকায় এমন দাপটে ঘুরে বেড়ায় সে। এই সিভিক ভলান্টিয়ারের উপযুক্ত শাস্তির দাবী উঠেছে।

আরও অন্যান্য খবর