রাহু-কেতুর রাশি পরিবর্তন, শীঘ্রই সোনায় মোড়ানো ভাগ্য হবে ৩ রাশির, আসবে প্রচুর টাকা-ধনসম্পত্তি

শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বছর। গ্রহের গতিবিধি অনুসারে, ২০২৫ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছরে অনেক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। এই গ্রহগুলির মধ্যে রাহু-কেতুও রয়েছে।

রাহু-কেতু প্রতি ১৮ মাসে রাশি পরিবর্তন করে। ২০২৫ সালে, রাহু মীন থেকে কুম্ভ রাশিতে যাবে এবং কেতু কন্যা থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই রাশি পরিবর্তনের জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ সময় আসতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-  

ধনু রাশি

রাহু-কেতু যাত্রা লাভবান হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এদের আয় বৃদ্ধি হবে এই সময়। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এরা। ধর্মের প্রতি ঝোঁক বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা উচিত এদের। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এই রাশির জাতক-জাতিকারা।

মিথুন রাশি

রাহু-কেতুর এই গোচর শুভ ফল আনবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত কাজ শেষ হবে এই সময়। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনে উন্নতি হবে এই সময়। এই রাশির জাতক-জাতিকা যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময়টি অনুকূল।

 মকর রাশি

রাহু-কেতুর সান্নিধ্য লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন এরা এই সময়। মানসিক ও শারীরিকভাবে সুস্থ বোধ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে এদের। চাকরিতে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর