লিফটে নাবালিকাকে একা পেয়ে বারবার খারাপভাবে স্পর্শ, ছোট্ট মেয়েটিকে শ্লীলতাহানির অভিযোগ আবাসনের দাদুর বিরুদ্ধে

রাজ্যে নারীদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে দিনদিন। ধর্ষণ থেকে শুরু করে শ্লীলতাহানি, যৌন নির্যাতন এমন নানান ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে। বাড়ছে নাবালিকাদের উপর নির্যাতনের ঘটনাও। এবার ফের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোদপুরের পানশিলায়। জানা গিয়েছে, সেখানকার এক আবাসনে থাকে ওই নাবালিকা। ওই আবাসনেরই চারতলায় থাকনে অভিযুক্ত বৃদ্ধ। জানা গিয়েছে, গতকাল, সোমবার আবাসনেরই একটি ফ্ল্যাটে টিউশন পড়তে গিয়েছিল ওই নাবালিকা। নিজের ফ্ল্যাটে ফেরার সময় লিফটের মধ্যে ওই বৃদ্ধের সঙ্গে দেখা হয় নাবালিকার।

অভিযোগ, সেই সময় নাবালিকাকে অস্বস্তিকরভাবে স্পর্শ করেন ওই বৃদ্ধ। নাবালিকার কাঁধে-পিঠে হাত দেন। এই বিষয়টি আবাসিকদের জানায় নাবালিকা। এরপরই ওই বৃদ্ধের ফ্ল্যাটের সামনে বিক্ষোভ দেখান আবাসিকরা। কেন এমন কাজ করেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি, বৃদ্ধকে কয়েক ঘা চড়-থাপ্পড়ও মারা হয় বলে খবর।

নির্যাতিতার মায়ের দাবী, এর আগেও তাঁর মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এর আগেও লিফটে উঠলে দেখা হলে ওই বৃদ্ধ তাঁর মেয়ের গালে, কাঁধে হাত দিয়েছেন। খারাপ নজরে তাকান নাবালিকার দিকে। এমনকি, আবাসিকদের পরিচারিকাদের সঙ্গেও ওই বৃদ্ধ অশ্লীল ব্যবহার করেন বলে অভিযোগ আবাসিকদের।

আরও পড়ুনঃ হাত দিলেই উঠে আসছে পিচ, এ কী হাল! রাস্তা সারাইয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, কাটমানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

এই ঘটনায় খড়দহ থানায় অভিযোগ জানানো হয়। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এমন ঘটনায় ওই আবাসনের বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। অন্যদিকে আবার অভিযুক্ত বৃদ্ধের দাবী, শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। তিনি নাবালিকাকে ডেকে গাল টিপে জিজ্ঞাসা করেছিলেন সে কোন ক্লাসে পড়ে। তাঁর দাবী, বিষয়টি ঘরোয়াভাবে মিটে গিয়েছে।

আরও অন্যান্য খবর