অনিন্দিতা-সুদীপের ঘরে আসছে নতুন অতিথি! নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন দম্পতি

ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ অনিন্দিতা চৌধুরী (Anindita Chowdhury) এবং সুদীপ সরকার (Sudip Sarkar)। বর্তমানে অনিন্দিতাকে দেখা যাচ্ছে জি বাংলার নামকরা নিম ফুলের মধু ধারাবাহিকে। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে স্টার জলসায় তেঁতুলপাতা ধারাবাহিকেও৷ নতুন বছরের শুরুতে খুশির খবর দিলেন তাঁরা। সন্তান আসার খবর ঘোষণা করলেন তারকা দম্পতি।

অনিন্দিতা-সুদীপের ঘরে আসছে নতুন অতিথি

বিয়ের দুবছরের মাথায় এবার খুশির খবর টেলি পর্দার জনপ্রিয় মুখ অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। নতুন বছরের পয়লা দিনে ঘোষণা করলেন বড় খবর। তাঁরা জানালেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা ৷

দুবছর আগে 2022 সালের 26 জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। আর এবার তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন৷ বুধবার দিন সকালে অভিনেত্রী অনিন্দিতা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন। আর যেখানে দেখা গিয়েছে চারিদিকে ফুলের সাজ ৷ দুইদিকে দুই পোষ্যকে।

আর ছবির মাঝখানে শিশুদের ঘুমানোর দোলনা ৷ সেখান থেকে বেরিয়ে এসেছে ছোট্ট একটা হাত ৷ সেখানে লেখা রয়েছে, “দেখা হচ্ছে বন্ধুরা ৷” আর সেই পোস্টে লেখা ‘মার্চ 2025’। ছবি পোস্ট করে অনিন্দিতা ক্যাপশনে লেখেন, ভালোবাসা, ইভিল আই ও নমস্কারের ইমোজি ব্যবহার করেছেন।

আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে বেকারির মালিকানা নিয়ে ব’চসা! অতুল সুভাষের মৃত্যুর শোরগোলের মাঝেই আত্মঘাতী দিল্লির যুবক

দম্পতির খুশির খবর সামনে আসতেই তারকারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাবা-মা হতে যাওয়া অনিন্দিতা-সুদীপকে। অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, “দারুণ খবর, অভিনন্দন৷” আবার অভিনেত্রী মিমি দত্ত ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। তারকাদের পাশাপাশি তারকা জুটির অগণিত ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন আগামীর জন্য ৷

RELATED Articles