র‍্যাপিড টেস্ট নিয়ে এবার শঙ্কা কাটতে চলেছে, চীন নয় এবার ভারতই বানাবে টেস্ট কিট

মে মাসের মধ্যেই রোজ এক লাখ র‍্যাপিড টেস্ট কিট তৈরি করবে ভারত, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। লকডাউন এর মধ্যেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই রকম অবস্থায় চাই প্রচুর টেস্ট ও পজিটিভ রোগী চিহ্নিত করে তাঁদের আলাদা করা। কিন্তু বর্তমানে দেশে টেস্ট কিটের প্রবল অভাব। এই অবস্থায় আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. হর্ষবর্ধন।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মে মাসের মধ্যেই আমরা র‍্যাপিড টেস্ট কিট ও আরটি-পিসিআর উৎপাদন করতে শুরু করব। ওইসব সরঞ্জামের উৎপাদন শুরু হবে আইসিএমআর সবুজ সংকেত দিলেই। ৩১ মে-র মধ্যে আমরা দিনে ১ লাখ র‍্যাপিড টেস্ট কিট (Rapid Test Kit) তৈরি করতে পারব।’ স্বাস্থ্যমন্ত্রী এদিন আরও জানান, দেশের ৮০ জেলায় গত ৭ দিনে নতুন করে করোনা আক্রান্তের কোনও খবর নেই। গত ১৪ দিনে দেশের ৪৭ জেলা থেকে কোনও পজিটিভ রোগীর খবর নেই। পাশাপাশি দেশের ৩৯ জেলা থেকে গত ২১ দিনে কোনও রোগীর খবর নেই।

দেশে করোনা সংক্রমিতের হারের গতি কমছে বলে দাবি করছে কেন্দ্র। হর্ষবর্ধন এদিন বলেন, গত ১৪ দিনে দেশে ডাবলিং রেট ছিল ৮.৭ দিন। গত ৭ দিনে তা বেড়ে হয়েছে ১০.২ দিন। গত ৩ দিনে তা আরও বেড়ে হয়েছে ১০.৯ দিন। প্রসঙ্গত চীন থেকে আমদানি করা কয়েক লাখ টেস্ট কিট ইতিমধ‍্যেই বাতিল করেছে আইসিএমআর।

RELATED Articles

Leave a Comment