বছরের অন্যতম রঙিন উৎসব হোলি (Holi) আসতে চলেছে ১৪ মার্চ ২০২৫-এ। কিন্তু এবারের হোলি একটু অন্যরকম হতে চলেছে। কারণ, ওই দিনই ঘটবে চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। বৈদিক জ্যোতিষ মতে, গ্রহণের সময় নানা শুভ-অশুভ পরিবর্তন হতে পারে। তবে ২০২৫ সালের চন্দ্রগ্রহণের কোনও জ্যোতিষীয় প্রভাব ভারতে পড়বে না, কারণ তা দিনের বেলায় হবে। ভারতীয় সময় অনুযায়ী, ১৪ মার্চ সকাল ৯টা ২৯ মিনিটে গ্রহণ শুরু হবে এবং দুপুর ৩টা ২৯ মিনিটে শেষ হবে। তবে গ্রহণের জ্যোতিষ প্রভাব বারো রাশির উপর কেমন পড়তে চলেছে? দেখে নিন বিশদে।
মেষ (Aries) : এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে। কর্মজীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে ধৈর্য ধরলে পরিস্থিতি সামলানো সম্ভব। স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন।
বৃষ (Taurus) : পরিবারের মধ্যে মতবিরোধ বাড়তে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই খরচের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। পারিবারিক জীবনে সুস্থিরতা বজায় রাখতে ধৈর্য ধরুন।
মিথুন (Gemini) : মিথুন রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ বেশ শুভ প্রভাব নিয়ে আসছে। আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে, এমনকি প্রমোশন বা নতুন চাকরির সম্ভাবনাও রয়েছে।
কর্কট (Cancer) : এই সময় জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া দরকার। নিজেকেও সতর্ক থাকতে হবে, কারণ হালকা শারীরিক অসুস্থতা হতে পারে। পারিবারিক জীবনে সামান্য টানাপোড়েন দেখা দিতে পারে।
সিংহ (Leo) : অর্থ ব্যয়ের সম্ভাবনা বেশি রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত খরচ না করাই ভালো। পারিবারিক সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বিতর্ক থেকে দূরে থাকাই ভালো।
কন্যা (Virgo): এই রাশির জাতকরা যাত্রার পরিকল্পনা করতে পারেন। পারিবারিক জীবনে আনন্দ আসবে, তবে কিছু চড়াই-উতরাইয়ের সম্মুখীন হতে পারেন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
তুলা (Libra) : তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ মিশ্র ফল নিয়ে আসবে। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা আসতে পারে, তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিকেও উন্নতির সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক (Scorpio) : শারীরিক ও মানসিক অস্থিরতা বাড়তে পারে। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে ধৈর্য রাখলে পরিস্থিতি স্বাভাবিক হবে। কর্মক্ষেত্রে সতর্কতা বজায় রাখা ভালো।
ধনু (Sagittarius) : ধনু রাশির জাতকদের জন্য গ্রহণ ভালো ফল বয়ে আনবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনও পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। তবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো।
মকর (Capricorn) : এই সময় কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। তবে পারিবারিক জীবনে সামান্য অশান্তি দেখা দিতে পারে। শরীরের প্রতি যত্নশীল হতে হবে, বিশেষত হজমজনিত সমস্যা হতে পারে।
কুম্ভ (Aquarius) : কুম্ভ রাশির জাতকদের জন্য গ্রহণ শুভ ফল আনতে পারে। নতুন ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। পারিবারিক জীবন মসৃণ থাকবে, তবে অর্থ সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিন।
মীন (Pisces) : মীন রাশির জাতক-জাতিকারা এই সময়ে আত্মবিশ্বাস বাড়ানোর প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। তবে ব্যক্তিগত জীবনে কিছু মানসিক অশান্তি হতে পারে।
আরও পড়ুনঃ ট্রাম্পের নিষেধাজ্ঞার শুরু? পাক রাষ্ট্রদূতকে আমেরিকায় ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র!
১৪ মার্চ ২০২৫-এর চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান না হলেও, জ্যোতিষ মতে এটি বিভিন্ন রাশির উপর প্রভাব ফেলতে পারে। এই সময় সতর্ক থেকে পরিকল্পনা করলে অনেকটাই সমস্যার সমাধান সম্ভব।






