জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৭ সাল পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবেন শনিদেব। এই দীর্ঘসময় ধরে শনি ‘রুপোর পায়ে’ চলার ফলে তৈরি হবে শুভ সংযোগ। অন্যদিকে, মে মাসে একাধিক গ্রহ-নক্ষত্রের রাশি পরিবর্তনের কারণে তৈরি হচ্ছে শক্তিশালী যোগ—ত্রিএকাদশ যোগ, ষড়ষ্টক রাজযোগ ইত্যাদি। এই সময় বিশেষ রাশির জাতকদের ভাগ্য খুলে যেতে চলেছে বলে মনে করছেন জ্যোতিষবিদরা।
কর্কট রাশি (Cancer): মীন রাশিতে শনির গোচর কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি হবে, আর্থিক স্থিতি আসবে। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। পড়ুয়াদের জন্য এটি উপযুক্ত সময় হতে পারে উচ্চশিক্ষার জন্য। পারিবারিক জীবনেও মিলবে শান্তি ও আনন্দের বার্তা।
কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির জাতকদের জন্য শনি দেবের রুপোর পায়ে আগমন মানেই আশীর্বাদ। আর্থিক উন্নতির স্পষ্ট যোগ রয়েছে। যারা এখনো বিবাহিত নন, তাঁদের জন্য আসতে পারে শুভ প্রস্তাব। পুরনো ঋণ মেটানো বা সঞ্চয়ের পথে এগোনোর সময় এটি।
বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত লাভজনক হতে চলেছে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক মজবুত হবে। বিনিয়োগের জন্য সময়টি যথেষ্ট অনুকূল। ব্যবসায়ীরা বিশেষ লাভের মুখ দেখতে পারেন।
আরও পড়ুনঃ Kolkata High Court: হাই কোর্ট চত্বরে ‘আইনের অপমান’! কুণাল ঘোষদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার অভিযোগে তুঙ্গে চাঞ্চল্য!
মেষ রাশি (Aries): আগামী ৬ মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। একই দিনে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। এই পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকরা জীবনের নানা ক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন। নতুন কাজের সুযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণে সাফল্য আসবে।






