অপারেশন সিঁদুরে আক্রমণাত্মক মোড়, জম্মুতে হওয়া হামলার উত্তরে পাকিস্তানের ভিত কাঁপাচ্ছে ভারত

ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বিশ্বের কাছে। সেনা সূত্রের খবর, গত ৭ই মে শুরু হওয়া এই স্ট্র্যাটেজিক অভিযানে (Surgical Strike) পাকিস্তানের মাটিতে গোপনে লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করেছে ভারতীয় বাহিনী। অভিযানের গতি এবং গোপনীয়তা এতটাই নিখুঁত যে, শত্রুপক্ষের আগেই আঁচ করার সুযোগই পায়নি। ভারতের তরফে এই পদক্ষেপ শুধু প্রতিরোধমূলক নয়, বরং স্পষ্ট বার্তা, যে এবার জবাব ‘চোখে চোখ’ রেখে।

জম্মু থেকে আকাশে আইএএফ ৬, পাকিস্তানের আকাশপথে শক্তি প্রদর্শন ভারতের

সীমান্ত ঘেঁষা জম্মুতে আচমকাই সন্ধের আকাশে দেখা যায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান আইএএফ ৬। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তানের তরফে ওড়ানো ড্রোন ও সন্ত্রাসবাদী অনুপ্রবেশের জবাবে এই আকাশপথে তৎপরতা। এই বিমান ওড়ার অর্থ একটাই, ভারত এখন আর ধৈর্যের পরীক্ষায় বসে নেই। যে কোনও হুমকির জবাব তাৎক্ষণিকভাবে পদক্ষেপের মাধ্যমে দেবে ভারত।

রাতের জম্মু আকাশে পাকের ড্রোন, তৎক্ষণাৎ সম্পূর্ণ ব্ল্যাকআউট

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই জম্মুর আকাশ ঢেকে যায় অজানা অন্ধকারে। গোটা শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সতর্কতামূলক ব্ল্যাকআউট কার্যকর করা হয়। সন্ধ্যার পর থেকেই শোনা যায় সাইরেনের শব্দ, আকাশজুড়ে ভেসে ওঠে একাধিক আলো। পাকিস্তানের তরফে পাঠানো হয় একাধিক ড্রোন, যা ইতিমধ্যেই ভারতের বায়ু সেনা ধ্বংস করেছে।

জম্মুর আকাশে অজানা বস্তুর গতি, নিশানায় শত্রু ড্রোন

সেনা ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জম্মুর আকাশে একাধিক অজানা বস্তুর গতিবিধি নজরে আসে। সেই বস্তুর মধ্যে বেশ কয়েকটি পাক-উত্পাদিত ড্রোন হওয়ার সম্ভাবনা প্রবল। ভারতীয় সেনার দক্ষতা এবং আগাম প্রস্তুতির ফলে সেগুলিকে গুলি করে নামানো সম্ভব হয়েছে। প্রতিটি বস্তুর গতিপথ বিশ্লেষণ করা হচ্ছে এবং এলাকা জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ Terror alert : রেললাইনে পাথরের ফাঁদ! যুদ্ধকালীন সময়ে দেশে বড়সড় নাশকতার ছক?

সীমান্ত জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতি, সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা

এই ঘটনার পর জম্মু-সহ সীমান্তবর্তী অন্যান্য এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের তরফে বারবার আশ্বস্ত করা হলেও, রাতভর সাইরেন, আলো ও বিমান চলাচল অনেকের মধ্যেই অস্বস্তি তৈরি করেছে। সেনার টহলদারি আরও জোরদার করা হয়েছে, বেসামরিকদের অপ্রয়োজনীয় রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles