পাকিস্তানি ফ্যান হারানোর ভয়ে মুখ বন্ধ মুসলিম ভারতীয় অভিনেতাদের! ‘নমকহারাম’ বললেন ভারতীয় মুসলিম অভিনেত্রী!

বর্তমান বিশ্বে সামাজিক মাধ্যম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং তা হয়ে উঠেছে মানুষের ভাবনা ও প্রতিবাদের অন্যতম জায়গা। বিশেষ করে এমন সময়ে, যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন দেশের সাধারণ মানুষ হোক বা তারকা, প্রত্যেকেই নিজেদের মতামত প্রকাশ করতে চাইছেন। কেউ চাইছেন শান্তি, কেউ আবার সরাসরি জবাব দিতে চাইছেন শত্রুপক্ষকে। এর মাঝেই বহুদিন পর নতুন আলোচনায় উঠে এলেন এক জনপ্রিয় টেলিভিশন মুখ।

যখন জাতীয় ইস্যু নিয়ে সাধারণ মানুষ নিজের অবস্থান স্পষ্ট করছেন, তখন বহু সেলিব্রিটির নীরবতা নেটিজেনদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। বিশেষ করে মুসলিম অভিনেতারা কেন এই ধরনের ঘটনার বিরুদ্ধে মুখ খোলেন না, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। এর মাঝেই এক বলিউড অভিনেত্রীর ভিডিও ঘিরে তীব্র আলোড়ন পড়েছে। অনেকেই তার বক্তব্যে সাহস খুঁজে পেয়েছেন, আবার কেউ কেউ বিতর্কও তুলেছেন।

২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনা পাকিস্তানের সীমানায় ঢুকে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে দেশপ্রেমের জোয়ার। সেনাদের এই সাহসিকতায় মানুষ যখন বাহবা দিচ্ছেন, তখন অনেক জনপ্রিয় মুখ চুপ। এই পরিস্থিতিতে যে কয়েকজন ভারতীয় মুসলিম অভিনেতা সেনার সমর্থনে মুখ খুলেছেন, তাঁদের পাকিস্তানি ইউজাররা ট্রোল করছেন। এমন পরিস্থিতিতে, প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও অভিনেত্রী ফালাক নাজ প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন এই ‘নীরব’ অভিনেতাদের প্রতি।

সম্প্রতি ফালাক নাজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি সরাসরি বলেন— “আমার সহকর্মী মুসলিম অভিনেতারা কিছুই বলছেন না। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না।” তার এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অভিনেত্রী আরও বলেন, “যদি আমার দেশ সমস্যায় পড়ে, তাহলে আমি নীরব থাকব না।” একইসঙ্গে তিনি বলেন, “যদি তুমি পাকিস্তানের কথা ভাবো, তাহলে তাদের কাছ থেকে শেখো— তারা খোলাখুলি তাদের দেশের পাশে দাঁড়ায়।” ফালাকের এই বক্তব্যে সাধারণ মানুষ তাকে সমর্থন জানাতে শুরু করেন।

আরও পড়ুনঃ Pakistan India war : মুহূর্তে পাল্টে গেল যুদ্ধের সমীকরণ! পাকিস্তানকে থামাতে মোদীর পাশে আমেরিকা!

এই ভিডিও পোস্ট হওয়ার পর ফালাক ইনস্টাগ্রামে জানান, তিনি প্রচুর ভালোবাসা ও সমর্থনের বার্তা পাচ্ছেন। নিজের ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, “পরিবর্তন নিজে নিজে আসে না, পরিবর্তন আনতে হয়।” এমনকি তিনি রাঘব চাড্ডার একটি পোস্ট শেয়ার করে লেখেন, “যদি আমাদের দেশের ক্ষতি হয়, তাহলে উত্তরও একইরকম আসবে।” অভিনেত্রী সোজাসুজি বলেন, “হিন্দু ভাই-বোনেরা কেন মুসলমানদের বিশ্বাস করতে পারছেন না? কারণ এই ইন্ডাস্ট্রির মুসলিম অভিনেতারা নীরব থাকেন।” ২৪ ঘন্টার মধ্যেই তার ভিডিও পেয়েছে ৪০ হাজারেরও বেশি লাইক ও হাজার হাজার কমেন্ট। যতটা না বিতর্ক, তার চেয়েও বেশি প্রশংসা কুড়িয়েছেন ফালাক নাজ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles