ইউটিউবে চোখধাঁধানো কনটেন্ট, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফলোয়ার—আজকের যুবসমাজের এক বড় অংশের কাছে এই দুনিয়াই যেন বাস্তবের থেকেও বেশি আসল। কিন্তু আপনি যদি জানতেন, এইসব সাধারণ মুখের আড়ালেই লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সুতোর টান! তাহলে নিশ্চয়ই আঁতকে উঠতেন! ঠিক এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে হরিয়ানার এক জনপ্রিয় ইউটিউবারকে ঘিরে।
আজকের দিনে গোপন খবর আর খোলা চিঠির মতো। প্রযুক্তি যেখানে হাতের মুঠোয়, সেখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাপগুলি হয়ে উঠছে রহস্যের অন্যতম মাধ্যম। কখনও কথা, কখনও ছবি, কখনও বা সাঙ্কেতিক শব্দ—এই সবের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এমন সব বার্তা যা এক মুহূর্তে বদলে দিতে পারে গোটা দেশের নিরাপত্তা চিত্র। সম্প্রতি হরিয়ানার এক ইউটিউবারকে নিয়ে এমনই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে।
তদন্তকারীদের সূত্র অনুযায়ী, হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা সঙ্গে নিয়মিত হোয়াটসঅ্যাপে কথোপকথন চলত এক পাক আইএসআই (ISI) হ্যান্ডলার আলি হাসানের। সাধারণ কোনও কথা নয়, তাঁদের মধ্যে চলত সাঙ্কেতিক ভাষায় বার্তা আদানপ্রদান। কখনও ‘প্রোটোকল’, কখনও ‘আন্ডারকভার এজেন্ট’ —এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা স্পষ্টতই গুপ্তচর সংক্রান্ত কর্মকাণ্ডের ইঙ্গিত বহন করে।
তদন্তে উঠে এসেছে, এই কথোপকথনের বেশ কিছু অংশ ইতিমধ্যেই উদ্ধার করেছেন তদন্তকারী সংস্থাগুলি। তবে এখানেই প্রশ্ন—এই চক্রে জ্যোতির ভূমিকাটা কী? তিনি কি সত্যিই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে ভারতের ‘আন্ডারকভার এজেন্ট’-দের বিষয়ে তথ্য পাচার করছিলেন? নাকি তাঁকে কোনওভাবে প্রতারিত করে বা ফাঁদে ফেলে এই কাজে জড়িয়ে দেওয়া হয়েছিল? গোটা বিষয়টিকে কেন্দ্র করে এখন তদন্ত চালাচ্ছে হরিয়ানা পুলিশ, জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুনঃ Train Cancellation : ট্রেন নেই, ঘোষণা নেই! হাওড়া স্টেশনে চরম দুর্ভোগ, সাঁতরাগাছিতে সিগন্যাল অচল!
সূত্রের দাবি, জ্যোতিকে উদ্দেশ্য করে আইএসআই হ্যান্ডলার আলি হাসান ধীরে ধীরে গোপন তথ্য জোগাড় করছিল। তার মোবাইল থেকে উদ্ধার হওয়া কথোপকথনে একাধিক ‘কোড ওয়ার্ড’ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ‘অপারেশন’, ‘লিংক’, ‘নেটওয়ার্ক’, ‘কনট্যাক্ট’ ইত্যাদি শব্দ রয়েছে। এই সমস্ত শব্দ কী বোঝাতে ব্যবহৃত হত তা জানার চেষ্টা চলছে। একাধিক ‘আন্ডারকভার এজেন্ট’-এর খোঁজ করতেই নাকি আইএসআই তাকে ‘চর’ হিসাবে ব্যবহার করছিল। তদন্ত এখনও প্রাথমিক স্তরে থাকলেও গোটা ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। এবার হয়তো সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য।





