Breaking: আগামী মঙ্গলবার সময়সূচী প্রকাশ হবে নিট ও জেইই মেইনের।

মঙ্গলবার নিট, জেইই মেইনের নির্ঘন্ট প্রকাশ করা হবে বলে জানালো মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।লকডাউনের জেরে পিছিয়ে যাওয়ায় নতুন নির্ঘন্ট প্রকাশ হবে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার‌ও। নিট হ‌ওয়ার কথা ছিল ৩রা মে কিন্তু লকডাউনের জেরে তা বন্ধ হয়ে যায়। পিটিআই সূত্রে খবর আগামী মঙ্গলবার অর্থাৎ ৫ ই মে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নিজে দুপুর ১২টার সময়ে অনলাইনে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন এবং একই সঙ্গে তিনি পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করবেন। প্রায় ১৬ লাখ ছাত্রছাত্রী এই বছর নিট পরীক্ষার জন‍্য আবেদন করেছেন।

এছাড়াও পিছিয়েছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন। এপ্রিল মাসে এই পরীক্ষা হ‌ওয়ার কথা ছিল। প্রায় ৯ লাখ ছাত্র-ছাত্রীর এই পরীক্ষায় বসার কথা।

মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং-এর এই দুই প্রবেশিকা পরীক্ষাই লকডাউনের জেরে পিছিয়েছে। যেহেতু লক্ষ লক্ষ পড়ুয়া এই দুই পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাই তাঁদের মধ‍্যে উৎকণ্ঠাও তৈরী হয়েছে। সেইজন‍্য আগামী মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী তাঁদের সঙ্গে অনলাইনে আলাপচারিতা করবেন এবং ওই দিনই পরবর্তী পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করা হবে।

RELATED Articles

Leave a Comment