৫০ টন ইলিশে ভর্তি ট্রলার ফিরল, এবার অর্ধেক দামেই মিলবে বাজারে ইলিশ!

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাঙালির প্রিয় রুপোলি শস্যে ভরে উঠল বঙ্গোপসাগর। দক্ষিণ ২৪ পরগনার নামখানা বন্দরে একের পর এক ইলিশভর্তি ট্রলার ভিড়ছে। গভীর সমুদ্র থেকে ফিরেছে শতাধিক মৎস্যজীবীর ট্রলার, আর তাতেই উঠে এসেছে প্রায় ৩০ থেকে ৫০ টন মোটা ইলিশ।

অন্তত ৮০০ গ্রাম থেকে শুরু করে প্রায় কেজি ওজনের রুপালি ইলিশে উপচে পড়ছে ট্রলারের জাল। এক মাছ ব্যবসায়ীর কথায়, “এই মুহূর্তে যে হারে ইলিশ আসছে, তাতে বাজারে চাহিদার তুলনায় জোগান বেশি হবে।”

চমকপ্রদ সুখবর— এবার বাজারে ইলিশ মিলবে প্রায় অর্ধেক দামে!

এখনই পাইকারি বাজারে ৬০০-৭০০ গ্রামের ইলিশের দাম শুরু হয়েছে মাত্র ₹৬৫০-₹৭০০ থেকে। ওজন বাড়লে দাম কিছুটা বাড়লেও, আগের তুলনায় অনেকটাই সস্তা। আগে যা এক হাজার টাকার উপরেও বিকোত, তা এখন ৬০০-৭০০ টাকায় পাওয়ার সম্ভাবনা।

আজ থেকেই ইলিশ বাজারে ঢুকছে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবার— একাধিক বন্দর থেকে ট্রলার ফিরছে বিশাল পরিমাণ ইলিশ নিয়ে। শুধু তাই নয়, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনে আরও বেশি ইলিশ ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

আষাঢ় মাসের শুরুতেই এমন ইলিশের বন্যা অনেক বছর পর দেখা গেল। ফলে উৎসবে রূপ নিয়েছে জেলেপাড়ায়। এখন অপেক্ষা মধ্যবিত্ত বাঙালির রসনাতৃপ্তির।

আরও পড়ুনঃ Bangladesh : ‘৭ দিন সময়, তারপর অনুপস্থিতিতেই বিচার’—ওপার বাংলার রাজনীতিতে বিস্ফোরক ছাত্রলীগ সভাপতি!

সুতরাং আর দেরি কেন? বাজারে ছুটুন, আর তুলে নিন রুপালি সুখ— এইবার অর্ধেক দামেই ইলিশ!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles