লকডাউনের মধ্যে মাঝেমাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন। লকডাউনের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক।
সূত্রের খবর এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র প্রতিদিন নতুন নতুন নির্দেশিকা পাঠায়। সেগুলি পড়তে পড়তে ও অনুসরণ করতে করতে ক্লান্তি চলে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী বিজেপির তীব্র বাকযুদ্ধ চলছে। আজকের বৈঠকে ‘গ্রামে যেন করোনা-সংক্রমণ না ছড়ায়’, মুখ্যমন্ত্রীদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী। করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানান। তিনি বলেন, “ভারতের লড়াইয়ের সাফল্য মেনেছে গোটা বিশ্ব।”
এই কঠিন লড়াইয়ে সমস্ত রাজ্য সরকারগুলির প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। আর্থিক উন্নয়নের ধারা বজায় রাখার আশ্বাসও দিয়েছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রী আশ্বাস বানী শুনিয়েছেন যে ধীরে হলেও, কিছু অংশে ফিরছে অর্থনীতির হাল। সংক্রমণ ঠেকাতে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।’
এই বৈঠকে ৩১ মে পর্যন্ত উড়ান বন্ধ রাখার অনুরোধ করে তামিলনাড়ু। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও যোগ দেন। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি পঞ্চম বৈঠক। এই বৈঠক সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলবে বলে মনে করা হচ্ছে। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের মতামত জানাবেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার