TMC: “নির্দল হয়ে দাঁড়ান, আমিও দাঁড়াব…না জিতলে মাথা ন্যাড়া করে হুগলি ঘুরবো” টিকিট না পেয়েই রচনাকে সরাসরি চ্যালেঞ্জ অসিত মজুমদারের! প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী*দ্বন্দ্বে চুঁচুড়া জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক!

চুঁচুড়ার রাজনীতিতে আবারও নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে সংগঠনের ভিত মজবুত করার দাবি, অন্যদিকে প্রকাশ্যে অসন্তোষ, সব মিলিয়ে হুগলি জেলার এই গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন রাজনৈতিকভাবে যথেষ্ট উত্তপ্ত। স্থানীয় স্তরে যে দ্বন্দ্ব অনেকদিন ধরেই চাপা ছিল, তা এবার যেন প্রকাশ্যে উঠে আসছে। আর এই পরিস্থিতিতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা। তৃনমূল কংগ্রেস নির্বাচনের টিকিট না পেয়ে অনেকেই এখন ক্ষুব্ধ।

সম্প্রতি তৃণমূল নেতা অসিত মজুমদার টিকিট না পেয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাংসদ রচনা ব্যানার্জীকে। তাঁর দাবি, নির্দল প্রার্থী হিসেবে চুঁচুড়ায় লড়াই হোক দেখা যাক কে বেশি ভোট পান। এমনকি তিনি বলেন, যদি রচনার থেকে কম ভোট পান, তবে তিনি মাথা ন্যাড়া করে পুরো হুগলি জেলা ঘুরবেন। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য।

অসিত মজুমদারের অভিযোগ, রচনা ব্যানার্জী আসার পর থেকেই চুঁচুড়ায় তৃণমূলের মধ্যে গ্রুপবাজি বেড়েছে। তাঁর দাবি, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত সংগঠন ছিল একজোট, কিন্তু পরবর্তীতে বিভাজন তৈরি হয়েছে। এমনকি তিনি আরও অভিযোগ করেন, দলীয় পার্টি অফিসকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে এবং কর্মীরা সঠিক সুযোগ পাচ্ছেন না। এই সমস্ত অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে।

শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নয়, উন্নয়নমূলক কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন অসিত। তিনি দাবি করেন, বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া নিয়েও অসংগতি রয়েছে। একটি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজের উদাহরণ দিয়ে তিনি বলেন, নির্ধারিত নিয়ম না মেনেই কাজ হয়েছে এবং খরচের অঙ্কও অস্বাভাবিকভাবে বেশি। তাঁর বক্তব্য, এই বিষয়গুলির জবাব সংশ্লিষ্টদের দিতেই হবে।

আরও পড়ুনঃ ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আর্তনাদ! মেয়ের চোখের সামনেই মাকে কুপি*য়ে খু*ন! পারিবারিক ঝগড়াই কি নিল ভয়ঙ্কর মোড়, নাকি লুকিয়ে আছে আরও গভীর রহস্য?

এই পরিস্থিতিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী-র নামও উঠে এসেছে তাঁর বক্তব্যে। যদিও তিনি তাঁদের নেতৃত্বের প্রশংসা করেছেন, তবুও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব আগামী দিনে সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে। এখন দেখার, এই বিতর্ক কতদূর গড়ায় এবং দল কীভাবে পরিস্থিতি সামাল দেয়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles