‘যিনি বাঙালি পরিচয়কে সম্মান করতে জানবেন, তাকেই…’ ভোটের আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে অকপটে পরমব্রত! কাকে ক্ষমতার শীর্ষ দেখতে চান অভিনেতা?

ভোটের আবহে ইতিমধ্যেই জমে উঠেছে রাজ্যের রাজনৈতিক মঞ্চ। প্রচারে ব্যস্ত সব দলই, শাসক থেকে বিরোধী কেউই পিছিয়ে নেই। এর মধ্যেই ভোটার তালিকা থেকে বহু নাম বাদ যাওয়ার অভিযোগও সামনে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সব মিলিয়ে রাজনৈতিক পরিবেশ এখন বেশ তপ্ত, আর আগামী ৪ মে ফল ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।

গত কয়েক বছরে বাংলার রাজনীতির সঙ্গে তারকাদের যোগ অনেকটাই বেড়েছে। অনেক অভিনেতা সরাসরি রাজনীতিতে নাম লিখিয়েছেন, আবার কেউ কেউ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নামও এই তালিকায় বারবার উঠে এসেছে। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও দলে যোগ দেননি, তবুও তাঁর রাজনৈতিক মতামত নিয়ে কৌতূহল রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত জানিয়েছেন, তিনি এমন একজন মুখ্যমন্ত্রী চান যিনি বাংলার সংস্কৃতি ও মানুষের মন বোঝেন। তাঁর মতে, সেই নেতার মধ্যে সংগ্রামের অভিজ্ঞতা থাকা জরুরি। শুধু কথার রাজনীতি নয়, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাও থাকা উচিত বলে মনে করেন তিনি।

এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি নাম না করলেও তাঁর বক্তব্যে নির্দিষ্ট কারও দিকেই ইঙ্গিত রয়েছে। এমনকি নিজের পছন্দের রাজনৈতিক নেতাদের তালিকায় তিনি বর্তমান সময়ের এক শীর্ষ নেত্রীর নাম উল্লেখ করেছেন বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ ‘টার্গেটে ৮০০ কর্মী’, বিস্ফো*রক অভিযোগ তৃণমূলের! সম্ভাব্য গ্রেফ*তারি ঠেকাতে আদালতের দ্বারস্থ, নির্বাচনের আগে কি নতুন সংঘা*তের ইঙ্গিত?

উল্লেখ্য, এর আগে পরমব্রতর রাজনৈতিক যোগদান নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। কিছু ঘটনা এবং বিতর্কের জেরে তাঁর নাম আলোচনায় আসে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তিনি নিজেই জানান, কিছু সিদ্ধান্ত হয়তো তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি নিজের অবস্থান পরিষ্কার করে আবারও কাজে মন দিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর