মা হওয়ার পর নতুন জীবনের প্রতিটি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন শ্রীময়ী চট্টোরাজ। গত ২৫ জুলাই পুত্রসন্তানের জন্মের পর ২৯ জুলাই গুরু পূর্ণিমার দিনে ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। কয়েকদিন মাকে ছাড়া থাকার পর ছোট্ট কৃষভির আনন্দ যেন আর ধরে না। সেই আবেগঘন মুহূর্তই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, মাকে ফিরে পেয়ে কৃষভি একের পর এক নিজের মনের কথা বলার চেষ্টা করছে। শ্রীময়ী মেয়েকে আদর করে ‘গোপী’ বলে ডাকেন। মায়ের কোলে বসে কখনও আদর করছে, কখনও খেলছে, আবার মজা করে মায়ের মুখে মেকআপ করার ভঙ্গিও করছে। মা ও মেয়ের এই সহজ-সরল মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।
পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে ‘গদাই’। ভিডিওতে কৃষভি হাত নেড়ে নানা ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে, এবার নাকি সে ছোট ভাইকেও সাজাবে। শ্রীময়ী মেয়ের প্রতিটি অভিব্যক্তি উপভোগ করছেন, আর সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সামনে তুলে ধরেছেন। পরিবারের এই নতুন অধ্যায় ঘিরে খুশির আবহ স্পষ্ট।
প্রায় এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কৃষভির আধো আধো কথা। শ্রীময়ীর কথায় জানা যায়, ছোট্ট গদাই নাকি দিদিকে ‘অ্যাই’ বলে ডেকেছে। আর কৃষভিও মিষ্টি গলায় ‘ভাই’ বলে ডাকছে। মেয়ের সেই সরল কথাবার্তা শুনে হাসিতে ভেঙে পড়েন শ্রীময়ী, যা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আরও পড়ুনঃ টলিপাড়ায় জোর গুঞ্জন! ইম্পার বিতর্ক অতীত, এবার বিগ বস বাংলায় যাচ্ছেন পিয়া সেনগুপ্ত! হাল বেহাল হবে বাকিদের? জেনে নিন, প্রতিযোগীর তালিকায় থাকছেন আর কারা?
ভিডিওর শেষ মুহূর্তে আরও একবার ফুটে ওঠে মা ও মেয়ের গভীর সম্পর্ক। কৃষভি মাকে কাছে পেয়ে যে ভীষণ খুশি, তা তার আচরণেই স্পষ্ট। একই সঙ্গে ভাই ঘুমিয়ে আছে বুঝে সে মায়ের ঠোঁটে আঙুল দিয়ে ‘চুপ চুপ’ বলার ইশারা করে। মেয়ের এই ছোট্ট যত্ন আর ভালোবাসার মুহূর্তই এখন অনুরাগীদের কাছে সবচেয়ে বেশি প্রশংসা কুড়োচ্ছে।






