দুর্গাপুজোয় মুক্তির অপেক্ষায় থাকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘দেশু ৭’-এর শুটিং এখন পুরোদমে চলছে। এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। সম্প্রতি লাদাখে শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন ছবির টিম। বিমানবন্দরে দেব ও শুভশ্রীর একটি আন্তরিক মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও সানগ্লাস পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন দেব। বাইরে অপেক্ষারত ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে হাতজোড় করে নমস্কার জানান তিনি। এরপর হঠাৎই পিছনে ফিরে গিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আলিঙ্গন করেন। দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতার এই সহজ-সরল মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা নেটমাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
এই ছবি একাধিক কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রায় এক দশক পর আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে দেব ও শুভশ্রীকে। পাশাপাশি অনির্বাণও এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সিনেমার মাধ্যমেই প্রথমবার পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন দেব, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগেও ‘দেশু ৭’-এর শুটিংয়ের একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে দাঁড়িয়ে রয়েছেন অনির্বাণ ও শুভশ্রী। শুভশ্রীর গলায় ফুলের মালা এবং হালকা রঙের শাড়ি দেখে অনেকের ধারণা, ছবিতে তিনি একজন নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। সেই দৃশ্যে নিচে দাঁড়িয়ে শুটিং পরিচালনার দায়িত্বে ব্যস্ত ছিলেন দেব।
আরও পড়ুন: লিফটের ভিতরে তাঁর মাথা ঘুরে পড়ে গেলেন রণজয় বিষ্ণু! ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ অভিনেতা! শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদের আবহেই, শরীরে কী বাঁধিয়ে বসলেন তিনি? নিয়ে যাওয়া হলো চিকিৎসকের কাছে, এখন কেমন আছেন?
এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের পক্ষ থেকে শুধুমাত্র একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। গল্প বা অন্যান্য চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শুটিংয়ের নানা মুহূর্ত এবং দেব, শুভশ্রীর ভাইরাল ভিডিও দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার আগেই ‘দেশু ৭’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
View this post on Instagram






