অবশেষে শুরু ঈশ্বর দর্শনের পালা! সোমবার থেকে পশ্চিমবঙ্গে খুলছে মন্দির-মসজিদ-গির্জা!

লকডাউন শেষে সোমবার থেকে পশ্চিমবঙ্গে খুলছে মন্দির, মসজিদ-সহ সমস্ত রকমের ধর্মীয়স্থান। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ধর্মস্থান খোলার জন্য একগুচ্ছ নিয়ম পালনের নির্দেশ দিয়েছেন তিনি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল, কোনও পরিস্থিতিতেই ধর্মস্থানে কোন‌ও রকম জমায়েত করা যাবে না।

এই দিন মুখ্যমন্ত্রী বলেন, রেল মন্ত্রক ট্রেনের ১ জন আসনে ৩-৪ জন করে লোক পাঠাচ্ছে। তাহলে আর মন্দির, মসজিদ কী দোষ করল? তাই ১ জুন বেলা ১০টা থেকে খুলে যাবে সব ধর্মস্থান।

ধর্মস্থান খোলার ক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়েছেন মমতা। তিনি বলেন, ধর্মস্থানে একবারে ১০ জনের বেশি ঢোকা যাবে না। কোনও আবস্থাতেই ধর্মস্থানে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। শুধুমাত্র মানুষ ধর্মস্থানে ঢুকে পুজো দেবেন, প্রার্থনা করবেন, বেরিয়ে আসবেন।

ধর্মস্থানে এসব বিধি মানা হচ্ছে কি না তা দেখবে সংশ্লিষ্ট কমিটি। কোথাও বিধিভঙ্গের খবর মিললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশের সঙ্গে সক্রিয়ভাবে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে মন্দির কর্তৃপক্ষকে। সেই সঙ্গে মন্দিরে ঢোকার আগে হাত স্যানিটাইজ করারও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles

Leave a Comment