এবার দিলীপের নিশানায় রাজ্যের শিক্ষা দপ্তর! শিক্ষা ব্যবস্থাতেও উঠল কাটমানির অভিযোগ! তথ্য হাতে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি!

তৃণমূল নাকি জোর করে শিক্ষাক্ষেত্রে গুণ্ডা ঢুকিয়ে মারপিট করে ভিসিও নিয়োগ করতে চাইছে। এমন গুরুতর অভিযোগ‌ই এনেছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ বলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় সেখানকার অধ্যাপকরা যুক্ত। কারণ সেখানকার অধ্যাপকরা নিজেদের পছন্দ মতো ভিসি চান, নিজের মতে লোক নিয়োগ করে কাটমানি খেতে চান।

দিলীপ ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে তাতে লেখা আছে, ভিসি যদি রাজনীতিতে যুক্ত হন, তা মুক্ত করতে হবে। বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন যিনি আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁকে কীভাবে মুক্ত করা যাবে, তা তাঁদের মাথায় ঢুকছে না।

দিলীপ ঘোষ বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোাপাধ্যায়ের দফতরের তথ্য তাঁর হাতে এসে পৌঁছেছে। কেন্দ্র ৪০৩৪ টি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য ৩৯৫ কোটি টাকা দিয়েছিল। তাঁর সরাসরি অভিযোগ কেন্দ্রের টাকা ফেরত চলে যাচ্ছে। পাশাপাশি তাঁর আরও অভিযোগ ৫৬০০ টি স্কুলে কম্পিউটারের অনুমোদন দেওয়া সত্ত্বেও তা চালু হয়নি।

দিলীপ ঘোষের অভিযোগ স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। তিনি বলেন, সেকেন্ডারি স্কুলে যেৎানে ড্রপআউট ২২ শতাংশ সেখানে ৬৬৭০ জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ ছাড়াই কাজ করছেন। অনেক স্কুলে শিক্ষকের জন্য প্রচুর পদ খালি পড়ে রয়েছে বলেও অভিযোগ তাঁর। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে অনলাইন ভর্তির ক্ষেত্রেও ‌‌‌‌ টাকার খেলা চলে।

আরও অন্যান্য খবর