যতকান্ড ধর্মতলায়! লাটে উঠল সভা! শুরুই আগেই গ্রেফতার বাম নেতৃত্ব!

এ যেন এক অদ্ভুত নিয়ম। সভা শুরুর আগেই করতে হবে গ্রেফতার। পরিযায়ী শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বাম নেতৃত্বকে সভা শুরুই করতে দিল না পুলিশ। সভা শুরুর আগেই গ্রেফতার হলেন সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতৃত্ব। গ্রেফতার করে লাল দলকে চালান করা হল লালবাজারে।

সবার জন্য খাদ্য, সবার জন্য চিকিৎসা ও কাজের দাবিতে মঙ্গলবার দুপুরে ধর্মতলার রানি রাসমণি রোডে সভার আয়োজন করেছিল লেফ্টফ্রন্ট। বৃষ্টি মাথায় নিয়েই সেখানে পৌঁছয় বামেরা। অভিযোগ সভা শুরুর আগেই সেখান থেকে বাম নেতাদের গ্রেফতার করতে থাকে পুলিশ।

প্রিজন ভ্যানে করে তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে সূর্যকান্ত মিশ্র বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে সাধারণ মানুষের দুর্দিন অবসানের দাবি জানাতে গিয়েছিলাম। সভা শুরুই করতে দিল না পুলিশ।

পুলিশের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে বাম নেতৃত্ব। তাঁদের দাবি, পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দিয়ে স্বৈরাচারী আচরণ করছে পুলিশ।

আরও অন্যান্য খবর