কথা বলতে পারেননি মোদীর সভায়, প্রশ্নের মুখে মমতা জানালেন বাংলাই হয়তো একদিন সবাইকে ডাকবে

যে সব রাজ্যে করোনা রোগীর সংখ্যা বেশি, বুধবার তাদের ডাকা হয়েছিল প্রধানমন্ত্রীর তরফে। এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গও। ১৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার এই সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এদিন যে সব মুখ্যমন্ত্রীদের বলার সুযোগ আগে থেকে নির্ধারিত ছিল, তার মধ্যে নাম ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই কারণেই নবান্নে সাংবাদিক সম্মেলনে উড়ে এল ঝাঁকে ঝাঁকে প্রশ্নবাণ।

এদিন অবশ্য খুব বেশি রাজনৈতিক কথা শোনা যায়নি মুখ্যমন্ত্রীর মুখে। তাই মোদীর মিটিংয়ে না থাকলেও সেই নিয়ে প্রশ্ন হলে সাবধানী প্রতিক্রিয়া দেন তিনি। কিছুটা তির্যক ভাবে বলেন যে উনি বড় বড় সভা করছেন, আমি গ্রাসরুটে করছি। বুঝে নিচ্ছি কার কী দরকার।

এরপর ফের প্রশ্ন করা হলে কিছুটা বিরক্ত হয়েই উত্তর দেন যে, সবাই বাংলাকে এত দুর্বল ভাবে কেন‌? এরপর ইঙ্গিতবাহী ভাবে মুখ্যমন্ত্রী বলেন যে, বাংলা হয়তো একদিন সবাইকে ডাকবে। নিজেকে নিয়ে গর্ব বোধ করুন. হতাশ হবেন না, সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি।

RELATED Articles

Leave a Comment