জবাব দেওয়া শুরু। বরাত দেওয়া চীনা সংস্থার সঙ্গে ৪৭১ কোটির চুক্তি বাতিল ভারতীয় রেলের। চীন নির্ভরতা কাটিয়ে আত্মনির্ভর হ‌ওয়ার ইঙ্গিত টেলিকমের‌ও!

সীমান্ত সংঘর্ষের পর তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিল সমস্ত বিরোধী দলগুলিই। আর তাই বুধবারই, লাদাখে চৈনিক সেনার হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে ফাঁকা আওয়াজ বলে ভাবলেও জবাব দেওয়া ধীরে ধীরে শুরু হয়ে গেল। না গুলা গুলি ছুঁড়ে নয় বড় বাণিজ্যিক পথে যে ভারত জবাব দিতে প্রস্তুত তা ঠারে ঠারে বুঝিয়ে দেওয়া হল বেজিংকে।

২০১৬ সালে ভারতীয় রেলের তরফে চীনা সংস্থা ‘বেজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্য়ান্ড ডিজাইন ইনস্টিটিউট অব সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপ কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে কানপুর-দিনদয়াল উপাধ্যায় শাখার লাইনে সিগনাল ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার কাজের বরাত দেওয়া হয়েছিল। ৪ বছরে সেই কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ। আর সীমান্ত সংঘর্ষের পর আজ ৪৭১ কোটি টাকার এই চুক্তি বাতিল করে দিল ভারতীয় রেল মন্ত্রক। সিগন্যাল ব্যবস্থা চালু করার সংস্থাকেই দেখানো হল লাল সঙ্কেত।

https://twitter.com/ANI/status/1273550430056800256?s=20

একই রকম ভাবনা চলছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের‌ও ভারতের টেলিকম শিল্প অনেকটাই চীনের প্রযুক্তি উপর নির্ভর করে। টেলিকম শিল্পের অনেকটাই দাঁড়িয়ে রয়েছে চীনের যন্ত্রাংশের উপর। কিন্তু উত্তেজনার এই আবহে দাঁড়িয়ে ভারতীয় টেলিকম মন্ত্র চীনা নির্ভরতা কাটিয়ে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে।

একদিনে একটা সংস্থা চুক্তি বাতিল করে বাণিজ্যিক দিক থেকে চীনকে হয়ত ঠেকানো যাবে না। কিন্তু, কেন্দ্রীয় এই দুই মন্ত্রকের এহেন সিদ্ধান্ত, দেশের মানুষের মনোভাবকেই সম্মান জানাচ্ছে। বুধবারই দেশের বিভিন্ন স্থানে চীনা পণ্য বয়কট করার ডাক দেওয়া হয়েছে। তাঁদের সংস্থার তৈরি মোবইল ফোন, টেলিভিশন সেট ভাঙচুর করে দেশজুড়ে প্রতীকি প্রতিবাদ জানানো হয়েছে।

RELATED Articles

Leave a Comment