এবারও সুবিধাবাদী আচরণ বামেদের! প্রধানমন্ত্রীকে চীনের সঙ্গে বোঝাপড়ার অনুরোধ সর্বদলীয় বৈঠকে

বরাবরের সুবিধাবাদী রাজনীতি করা বামেরা দেশের স্বার্থ ভুলে এখনও বামেই পড়ে আছেন। ভারতের উপর অন্যায় ভাবে আক্রমণে ভারতের কুড়ি জন সেনাকে নির্মমভাবে হত্যা করেছে চীন, এ প্রসঙ্গে সবাই চীনের ওপর খাপ্পা সকলেই চাইছে এবার ভারত সমুচিত জবাব দিক। কিন্তু যেহেতু চীনে কমিউনিস্ট পার্টি শাসক দল হিসাবে বিরাজ করছে, বরাবরের মত সেহেতু এদেশীয় কমরেডরা ভারত ভুলে চীনের জয়স্তুতি করছে। শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকে সর্বদলীয় সভায় চীনের সঙ্গে বোঝাপড়ার কথা বলল এদেশের কমরেডরা। পুরনো মার্কিন জুজুর ভয়ও দেখাল তারা।

যেখানে স্পষ্ট জানা যাচ্ছে যে দোষটা চীনের সেখানে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এখন একটি কমিটি গঠনের দাবি তুলেছেন। এই কমিটি নাকি ভারতের সম্ভাব্য গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখবে। কারণ ইয়েচুরির মতে এই বিষয়ে নাকি অনেক প্রশ্ন উঠছে। যদিও কমরেডরা ছাড়া এ প্রশ্ন আর কে করছে তা দেশবাসীর জানা নেই।

সূত্রের খবর অনুযায়ী সীতারাম ইয়েচুরি বলেছেন, দ্রুত প্রকৃত সীমান্ত রেখা ঠিক করে তৈরী করা উচিত যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে বর্ডারে। ১৯৫৪ সালের পঞ্চশীল বোঝাপড়া মানতেও সরকারকে আর্জি জানান তিনি।

তাই চীনকে সমুচিত জবাব দেওয়া নয়, ভারত সরকারের নাকি এখন উচিত চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করা যাতে সীমান্তে শান্তি বজায় থাকে।

অন্যদিকে ডি রাজা, সিপিআইয়ের সাধারণ সম্পাদক বলেন যে সীমান্তে স্ট্যাটাস ক্যু বজায় রাখা দরকার। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্তরে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলা উচিত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে জানান তিনি। নিরাপত্তা ও বিদেশনীতির ক্ষেত্রে জাতীয় সহমতের ভিত্তিতে কাজ করা উচিত বলে তিনি মনে করেন।
ডি রাজা আবার ব্যাপারটিকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি ভারতকে সাবধান করে দিয়েছেন যে চীনের সঙ্গে বেশি শত্রুতা না করতে। এর ফলে আমেরিকা কিন্তু ভারতের কাছে ঘেঁষে ভারতের ক্ষতি করে দিতে পারে আর ভারত তা বুঝতেও পারবেনা।

RELATED Articles

Leave a Comment