আজ থেকে আটদিন আগে এ পৃথিবী ছেড়ে মহাকাশে বিলীন হয়ে গিয়েছিলেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তবুও ভারতের অধিকাংশ মানুষই তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না কোনোভাবেই। এত দক্ষতা, এত প্রতিভা থাকা সত্ত্বেও কোন পরিস্থিতি সুশান্তের মত একজন তরুণ তুর্কির অস্বাভাবিক মৃত্যু ঘটাল এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না কেউ। সাধারণ একজন কেউ বাইরে থেকে এসেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে হলে তাকে এত লড়াই করতে হয় সেখানে স্টার কিডরা অনায়াসে একের পর এক ছবি পেতে থাকে। নেপোটিজম নিয়ে গত এক সপ্তাহ ধরে উত্তাল গোটা দেশ।
কিছু স্টার কিডস রেগেমেগে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে শুরু করেছেন। আর স্বাভাবিকভাবেই তাদের বেফাঁস মন্তব্য ও কার্যকলাপ মানুষের ক্ষোভ বাড়িয়েছে অনেকটাই। গতকাল সোনাক্ষী সিনহা টুইটার অ্যাকাউন্টটি উড়িয়ে দেন এবং তার স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন আগ লাগি বস্তি মে, ম্যায় মেরি মস্তি মে। তারপরে ইনস্টাগ্রামে উনি একটি দীর্ঘ ক্যাপশন সহ পোস্ট দেন যেখানে তার এই উদ্ধত মনোভাব ফের প্রকাশ পায়। তেমনি সনাম কাপুর গতকাল ফাদার্স ডে তে একটি পোস্ট করেন তার বাবা অনিল কাপুর কে শ্রদ্ধা জানিয়ে। কিন্তু সেই পোস্ট এটা স্পষ্ট যে যত না বাবার প্রতি শ্রদ্ধা তিনি জানিয়েছেন ঐ পোষ্টের মাধ্যমে, তার থেকে বেশি তিনি যেন জনগণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, তিনি তার বাবার মেয়ে আর যা হয়েছেন তিনি বাবার জন্যই হয়েছেন, তার বাবাকে ইন্ডাস্ট্রিতে এই জায়গাটা করে নিতে অনেক পরিশ্রম করতে হয়েছে তবে আজকের দিনটা সোনম দেখতে পারছেন। তিনি প্রিভিলেজড কথা তিনি স্পষ্ট স্বীকার করেছেন। এটা তার কর্মফল যে তিনি তার পরিবারের মতো পরিবার পেয়েছেন। সকলে নিজের কর্মফল ভোগ করে।
Today on Father’s Day id like to say one more thing, yes I’m my fathers daughter and yes I am here because of him and yes I’m privileged. That’s not an insult, my father has worked very hard to give me all of this. And it is my karma where I’m born and to whom I’m born. I’m proud
— Sonam K Ahuja (@sonamakapoor) June 21, 2020
তার এই মন্তব্যের পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। এমনিতেই সোনাম যখন মন্তব্য করেন তখন তার মধ্যে ব্রেন নামক জিনিসটা থাকে না বলেই মনে করেন অধিকাংশ মানুষ। গতকাল তার মন্তব্যে আবার তিনি পরিচয় দিয়েছেন যে তিনি কতটা অবিবেচক। অনেকেই প্রশ্ন করছেন যে তার বাবা তো না হয় অনেক পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তাহলে এটা তো তিনি স্বীকার করছেন যে সোনমকে কোনো পরিশ্রম করতে হয় নি এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার জন্য? আর কর্মফল সংক্রান্ত যে মন্তব্যটি সোনম করেছেন তার জন্য তাকে একহাত নিয়েছেন সুশান্ত অনুরাগীরা। তারা বলেছেন যে তাহলে যারা গরীব ঘরে জন্মায় বা সাধারণ মানুষ হিসাবে জন্মায় তাহলে তাদের কর্মফল খারাপ এটাই কি মানতে হবে?
একটি বিতর্ক চাপাতে দেখিয়ে এবার অনিল কন্যা নতুন আরেক বিতর্কের জন্ম দিলেন যার জের তাকে কতদিন ভুগতে হবে তা তিনি নিজেও জানেন না এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।





