গতকাল সপ্তম দফার ভোটে সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কাঁকিনাড়া। চলেছিল মুড়ি-মুড়কির ন্যায় বোমাবাজি। আতঙ্কে অনেক স্থানীয় ভোটাররা ভোট দিতে পারেননি। কেন্দ্রীয় জওয়ান এবং পুলিশ বাহিনী লাঠিচার্জ করে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আজও এলাকায় উত্তেজনা রয়েছে।
গতকাল ভোট শেষে এক্সিট পোলের সমীক্ষা প্রকাশ হতেই দেখা যায় যে গেরুয়া ঝড়ে শক্তি কমতে চলেছে তৃণমূলের। এমতাবস্থায় কাঁকিনাড়াতে গতকাল রাতের ব্যাপক বোমাবাজি এবং গুলি চলে বলে অভিযোগ। আর এই উত্তেজনার জন্য তৃণমূলকে দায়ী করেই আজ কাঁকিনাড়া রেল স্টেশন অবরোধ করেন কিছু স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবী যে, গতকাল উত্তেজনা ছড়িয়ে স্থানীয়দের ভোট দিতে দেয়নি তৃণমূল কর্মীরা।
আজ কাঁকিনাড়া স্টেশনে অবরোধের দরুন ব্যহত হয়েছে শিয়ালদহ – কৃষ্ণনগর শাখায় রেল চলাচল। ভোগান্তিতে পরতে হয় যাত্রীদের।






