না, সম্পূর্ণ হারায়নি মনুষ্যত্ব! হরিণের প্রাণ বাঁচিয়ে মানবিকতার নজির গড়লেন যুবক, ভাইরাল ভিডিও!

পশুদের ওপর নির্মমতা যখন মাত্রা ছাড়াচ্ছে, নিত‍্যদিন অত‍্যাচারের ঘটনা যেখানে জলভাত হয়ে গেছে।ক্রমশ মানুষ যখন অমানুষ হয়ে উঠছে তখন কিছু খবর মন ভালো করে দেয়। সম্প্রতি এমন‌ই এক মন ভালো করা ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিও তে মানুষকে আরও একবার দেখা গেল পশুর সাহায্যকারী বন্ধু হিসেবে, প্রানদাতা হিসেবে। একটি হরিণ একটি দুর্গম স্থানে কোন‌ওভাবে আটকে পড়ে। কিছুতেই হরিণটি নিজেকে সেই দুর্গম স্থান থেকে বের করে আনতে পারছিল না। এই ঘটনা চোখে পড়ে একজন ব্যক্তির। তিনি তার সাহসিকতার পরিচয় দিয়ে ওই দুর্গম স্থান থেকে হরিণটিকে রক্ষা করার জন্য এগিয়ে যান।

নিজের সাহসিকতায় এবং বুদ্ধিমত্তার জোরে তিনি অবশেষে ওই অবলা প্রানীটিকে উদ্ধার করে নিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিটি কে তা সাহসিকতা এবং মানবিকতার জন্য যথেষ্ট প্রশংসিত করা হয়েছে। আই এফ এস অফিসার সুধা রামেন এই ভিডিওটি পোস্ট করেছেন।

আরও অন্যান্য খবর