তিনমাসে ১ মিলিয়ন গ্রাহক, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এ নজির গড়ল ICICI Bank

এবার হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এ নজির গড়ল আইসিআইসিআই ব্যাঙ্ক। গত তিন মাসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক মিলিয়ন গ্রাহক সংগ্রহ করল এই ব্যাঙ্ক। লকডাউনের সময় এই ব্যাঙ্ক তিন মাস আগে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া শুরু করে। যাতে রিটেল ব্যাঙ্কিং গ্রাহকরা করোনা ভাইরাস মহামারির সময় বাইরে না বেরিয়ে বাড়ি থেকেই ব্যাঙ্কিং প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হন। ব্যাঙ্কের এই পদক্ষেপে প্রভূত সাড়া পড়ে মানুষের মধ্যে।

গত তিন মাসে প্রায় ১ মিলিয়ন গ্রাহক নাম লিখিয়েছেন আইসিআইসিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে। এত অল্প সময়ে গ্রাহকদের থেকে এত পরিমাণে সাড়া পাওয়ায় আগামী তিন মাসের মধ্যে গ্রাহক সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক।

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে একজন গ্রাহক বর্তমানে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে কী কী সুবিধা পাচ্ছেন একটু দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এর মাধ্যমে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স, শেষ তিনটি লেনদেন, ক্রেডিট কার্ডের সীমা লিমিট, পূর্ব-অনুমোদিত তাৎক্ষণিক লোন অফারের বিশদ বিবরণ এবং ক্রেডিট এবং ডেবিট কার্ডকে লক / আনলক করার মতো পরিষেবাগুলি দেওয়া হয়েছে।

সম্প্রতি, ব্যাঙ্ক কয়েক মিনিটের মধ্যে তৎক্ষণাৎ সেভিংস অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্কের সাথে যৌথসম্পর্কে থাকা খবরের কাগজ / ম্যাগাজিনগুলির পিডিএফ পড়বার সুবিধা, নিকটবর্তী প্রয়োজনীয় দোকানের অনুসন্ধান এবং লোন পরিশোধ স্থগিতের বিকল্প পছন্দ করার মতো কয়েকটি নতুন বৈশিষ্ট্য এর সাথে যুক্ত করেছে। ব্যাঙ্ক তার এনআরআই গ্রাহকদের জন্যও এই পরিষেবা চালু করেছে।

এই বিষয়ে আইসিআইসিআই ব্যাঙ্কের ডিজিটাল চ্যানেলস ও পার্টনারশিপ এর প্রধান বিজিত ভাস্কর মন্তব্য করেন “প্রতিদিনের জীবনে সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান উপস্থিতির কারণে আমরা বিশ্বাস করি যে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং আমাদের গ্রাহকদের অত্যন্ত সুবিধা করে দিয়েছে। গ্রাহকরা ব্যাঙ্কের কোনো শাখায় না গিয়েও তাদের ব্যাঙ্কিং প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলতে পারবেন। দশ লক্ষেরও বেশি ব্যবহারকারী তিন মাসের স্বল্প সময়ের মধ্যে পরিষেবাটি গ্রহণ করেছেন। এই উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া পাওয়ায় আমরা আগামী তিন মাসের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ করে ২ মিলিয়ন করার লক্ষ্য রাখছি।”

আপনিও যদি আইসিআইসিআই ব্যাঙ্কের হোয়াটস্যাপ ব্যাঙ্কিং এর সুবিধা পেতে চান তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন।

১. গ্রাহককে তাঁর মোবাইল ফোনে আইসিআইসিআই ব্যাঙ্কের যাচাই করা হোয়াটসঅ্যাপ প্রোফাইল নম্বর ৮৬৪০০৮৬৪০০ টি সেভ করতে হবে। ব্যাঙ্কের সাথে নিবন্ধিত তাঁর মোবাইল নম্বর থেকে এই নম্বরটিতে <Hi > লিখে পাঠান। প্রত্যুত্তরে ব্যাঙ্ক আপনাকে উপলব্ধ পরিষেবাদির তালিকা জানাবে।

২. পরিষেবার তালিকা থেকে প্রয়োজনীয় পরিষেবার কীওয়ার্ডটি টাইপ করুন। উদাহরণস্বরূপ : <Balance>, <Block> ইত্যাদি। পরিষেবাটি তৎক্ষণাৎ সম্পন্ন করে প্রদর্শিত করা হয়।

বিশদে জানতে দেখুন : https://www.icicibank.com/online-services/WhatsApp-Banking/index.page

আরও অন্যান্য খবর