যে দশ ব্যক্তির সঙ্গে আপনি ঝামেলায় জড়াতে চাইবেন না: তালিকায় নাম উঠল বিদ্যুৎ জামওয়ালের, সঙ্গী ভ্লাদিমির পুতিন থেকে বেয়ার গ্রিলস

সাধারণত মানুষ অন্য মানুষের সঙ্গে চট করে ঝামেলায় জড়াতে চায় না। কেউ যদি নিজে ঝামেলা করতে আসে তবে অন্য ব্যাপার। তবে মানুষ সাধারণত শান্তিপ্রিয়। আমাদের বিশ্বে অনেক ধরনের তালিকা বানানো হয়। বিশ্বের সেরা ৫০ জন ধনী বা ৫০ জন সুন্দর মানুষের তালিকা তো খুবই কমন ব্যাপার। কিন্তু এর বাইরেও বেশ কিছু আনকমন তালিকা তৈরি হয় যেগুলো শুনলে আপনারা তাজ্জব হয়ে যেতে পারেন। সেরকমই একটি ১০ জনের তালিকা সম্প্রতি করা হয়েছে যার বিষয় হল ‘এদের সঙ্গে কখনো ঝামেলায় জড়ানো উচিত নয়’। বিশ্বের মাত্র ১০ জন মানুষ এই তালিকায় ঠাঁই পেয়েছেন এবং গর্বের বিষয় ভারত থেকেও কিন্তু এই তালিকায় একজন রয়েছেন।

আপনি নিশ্চয়ই ভাবছেন এই ভারতীয় কোন কুস্তিগীর বা রাজনীতিবিদ হবেন। কিন্তু না, এই ভারতীয় হলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল! সম্প্রতি তিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তার সঙ্গেই এই তালিকা ভাগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত বেয়ার গ্রিলস। ‌

https://twitter.com/atulmohanhere/status/1285443572490096645?s=20

স্বাভাবিকভাবেই এই ঘটনায় যথেষ্ট গর্বিত বিদ্যুৎ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ট্রেন্ড করছেন বিদ্যুৎ। চমকপ্রদ এই সাফল্যে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি মজা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার জন্য কেউ একটা পার্টি দিক।”

৩ বছর বয়স থেকে দক্ষিণী মার্শাল আর্ট কালারিপায়াত্তু শেখেন বিদ্যুৎ। মডেল ও বলিউডি অ্যাকশন তারকা হওয়ার আগে বিদ্যুৎ ২৫টি দেশে ঘুরে কালারিয়াপাত্তুর লাইভ অ্যাকশন শো করেন। ২০১৮ সালে বিশ্বের সেরা ৬ মার্শাল আর্টিস্টের মধ্যে জায়গা পান তিনি।

তাঁর আগামী ছবি অ্যাকশন থ্রিলার খুদা হাফিজ, এতে তাঁর সঙ্গে দেখা যাবে শিবালিকা ওবেরয় ও অহনা কুমরাকে। ছবিটি মুক্তি পাবে ডিজনি+হটস্টারে।

এমনিতেও স্বজনপোষণ বিতর্কে বিদ্যুৎ তাঁর নিজস্ব ভঙ্গিতে প্রতিবাদ জানিয়ে একটি টুইট করেছিলেন যা যথেষ্ট ভাইরাল হয়েছিল। আর এই তালিকা প্রকাশের পর তো স্পষ্ট যে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘পাঙ্গা নেহি লেনেকা’ নয়ত ‘টায় টায় ফিশ’ হতে দেরী লাগবে না।

আরও অন্যান্য খবর