ছিঃ পাকিস্তান! গুরুদোয়ারা কে মসজিদে রূপান্তরিত করার তোড়জোড় শুরু ! সংখ্যালঘু অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ভারতের! 

পাকিস্তানের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি পাক প্রশাসনের অত‍্যাচারী আচরণ নিয়ে বহু দিন ধরেই সরব ভারত। এইবার পাকিস্তানের লাহৌরে একটি গুরুদোয়ারাকে মসজিদে পরিণত করার উদ‍্যোগের তীব্র বিরোধিতা করল নরেন্দ্র মোদীর সরকার। সোমবার এই বিষয়ে দিল্লিতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনে অভিযোগ জানানো হয়েছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, ‘’লাহৌরের নওলাখা বাজারে ভাই তারু সিংহজি যেখানে শহিদ হন, সেখানেই গুরুদ্বার শহিদি আস্থান রয়েছে। অথচ ওই জায়গাটি মসজিদ শহিদ গঞ্জের বলে দাবি করছে পাকিস্তান। সেটিকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে পাক হাইকমিশনে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা।’

এছাড়াও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও। ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহও নিজের টুইটার হ‍্যান্ডেলে লেখেন, ‘লাহৌরের পবিত্র শ্রী শহিদি আস্থান, যা কিনা ভাই তারু সিংহজির শহিদস্থল, সেই গুরুদ্বারকে মসজিদে রূপান্তর করার যে চেষ্টা চলছে, তার তীব্র নিন্দা করছি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অনুরোধ, সেখানে অবস্থিত সমস্ত শিখ ধর্মস্থানগুলি যাতে নিরাপদ থাকে, তা নিয়ে পঞ্জাবের হয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হোক।’

লাহৌরের যে জায়গায় গুরুদোয়ারা শহিদি আস্থান নির্মিত রয়েছে, ১৭৪৫ সালে সেখানে মুঘল শাসকদের হাতে শহিদ হন ভাই তারু সিংহ। দীর্ঘ দিন জেলবন্দি করে রেখে নৃশংস অত্যাচার চালানোর পর, তাঁকে ইসলাম গ্রহণ করতে বলেন পঞ্জাবের তৎকালীন শাসক জাকারিয়া খান। তাতে রাজি না হওয়ায় চুল সমেত তাঁর মাথার খুলির উপরের অংশ তুলে নেওয়া হয়।

বেশ কিছু দিন চিকিৎসা চলার পর মৃত্যু হয় তাঁর। নওলাখা বাজারের যে জায়গায় চুল সমেত ভাই তারু সিংহের মাথার খুলির উপরিভাগ তুলে নেওয়া হয়েছিল, সেখানেই পরবর্তীকালে গুরুদ্বার শহিদি আস্থান নির্মিত হয়। যদিও পাকিস্তানের দাবি করেছে গুরুদোয়ারা নির্মিত হওয়ার আগে সেখানে নাকি একটি মসজিদ ছিল।

আরও অন্যান্য খবর