মমতার রাজত্বে পাঠ করা যাবেনা হনুমান চালিশা! ব‍্যাপক হারে চলল হিন্দু দমন। অভিযোগ বিজেপির!

অযোধ‍্যায় রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে গোটা দেশজুড়ে বিভিন্ন মন্দিরে; এদিন ভগবান রামের পুজো শুরু হয়। এই পুজোয় মূল আয়োজকের ভূমিকা পালন করে বিজেপি নেতৃত্ব। কট্টর হিন্দু ভক্তদের কাছেও দিনটি ছিল বহু প্রতীক্ষিত। তবে বাংলায় এদিন লকডাউন রেখেছিল; পশ্চিমবঙ্গ সরকার। যে কারণে আগের থেকেই বিজেপি লকডাউন ভেঙে; এই শুভ দিনে বঙ্গে রামনবমী পালন করবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিল। প্রয়োজনে পুলিশকে বাধা দেওয়ার; কথাও জানিয়েছিল বঙ্গ বিজেপি হাইকমান্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামমন্দিরের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। বিভিন্ন হিন্দু সংগঠন এবং বিজেপির আপত্তি সত্ত্বেও ভূমি পুজোর দিনে লকডাউন তুলে নেয় নি মমতা সরকার। বলা যায় কর্ণপাত‌ই করেনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি জারি করলেও কোন কাজ হয় নি।

৫০০ বছর লড়াইয়ের পর; হিন্দুদের জন্য আসা এই শুভদিনে পুলিশ বাংলায় বলপূর্বক হিন্দুদের আবেগকে দমন করেছে বলে; অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে। অভিযোগ মমতা ব্যানার্জী নিজের রাজনৈতিক স্বার্থের জন্য; পুলিশকে এমনভাবে ব্যাবহার করেছেন। খড়গপুরের মালঞ্চ এলাকায় একটি মন্দিরে পুজোর আয়োজন করে; গেরুয়া শিবিরের রাম ভক্তরা। বিজেপির কর্মী-সমর্থকরা হনুমান চল্লিশা পাঠ করছিলেন। আর সেই সময় পুলিশকর্মীরা মন্দিরে ঢুকে; বিজেপির কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনার পর; গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে; মমতা ব্যানার্জীর কড়া ভাষায় নিন্দা করেন।

অভিযোগ, রামমন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন বেশি মানা হচ্ছে; বহু জায়গায় গেরুয়া পতাকাও খুলে নিয়েছে পুলিশ। বাধা দেওয়া হয়েছে; রামের পুজোয়। এছাড়াও শহরের তালবাগিচায়; বিজেপির মহিলা কর্মীদের রামের পুজোয় বাধা সৃষ্টি করে পুলিশ। এরপর পুলিশ তাঁদের উপরে লাঠিচার্জও করে; বলে অভিযোগ। আহত হন বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক। এমন ঘটনায় বিজেপি মমতা সরকারকে কাঠগড়ায় তুলে; সব আক্রোশ উগরে দিয়েছে। পুলিশকে সরকারের ‘দলদাস’ বলে কটাক্ষ করেছে।

বিজেপির নেতা তুষার মুখোপাধ্যায়ের কথায় ‘আমরা রামপুজোর প্রস্তুতি আগে থেকেই নিয়েছিলাম। উনি জানান, খড়গপুর পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে। আমাদের হোর্ডিং ছিঁড়ে দিয়ে যাচ্ছে। আজ পুজো করার সময় মন্দিরে ঢুকে আমাদের কর্মী সমর্থকদের গ্রেফতার করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।”

https://www.facebook.com/RajuSarkarBJPWB/videos/2678833649038357/

আরও অন্যান্য খবর