ভেন্টিলেটরেই প্রাক্তন রাষ্ট্রপতি! সার্জারির পরেও তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

এখনও ভেন্টিলেটরের সাহায‍্যেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শারীরিক পরিস্থিতিও যথেষ্ট সংকটজনক বলে খবর। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে আছেন মঙ্গলবার এই কথা জানিয়েছে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল, যেখানে তিনি ভর্তি রয়েছেন। বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। গতকাল এই হাসপাতালেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপোচার করা হয়।

গতকাল অর্থাৎ সোমবার দুপুরবেলায় এই বর্ষীয়ান জননেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর করোনা পরীক্ষা করা হলে তাঁর শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রাক্তন রাষ্ট্রপতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।

সেখানে ধরা পড়ে তাঁর মস্তিষ্কে একটি ক্লট দেখা দিয়েছে। তাঁকে প্রাণে বাঁচানোর জন্য দ্রুত তাঁর অপারেশন করা হয়। জানা যাচ্ছে সার্জারির পর এখনও তাঁর পরিস্থিতি সংকটজনক। তাঁকে বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে, বলে সেনা হাসপাতাল জানিয়েছে। একটি ডাক্তারের টিম ২৪ ঘণ্টা প্রণববাবুর শরীরের খেয়াল রাখছে বলেও জানিয়েছে হাসপাতাল।

আরও অন্যান্য খবর