এক প্রকার সবাইকে অবাক করেই শনিবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাহির ভক্ত সহ তারপরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন ধোনির একটা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হোক। তবে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছর করোনার পিছিয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নিতে প্রাক্তন ভারত অধিনায়ককে অনুরোধ করতে পারেন।
আখতার বলেছেন যে প্রধানমন্ত্রীর অনুরোধে ধোনি ভবিষ্যতে ফিরে আসতে পারেন। ইউটিউব চ্যানেল ‘বোলওয়াসিমের’ সাথে একটি সাক্ষাত্কারে শোয়েব বলেছেলেন যে, “২০২১ টি- ২০ বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয় হওয়া উচিত। আমার ধারণা ধোনি টি- ২০ বিশ্বকাপ খেলতে পারতেন। ভারত তার তারকাদের যেভাবে সমর্থন করে, যেভাবে তারা তাদের ভালবাসে এবং তাদের স্বীকৃতি দেয়, ভারত চাইত যে ধোনি টি-২০ বিশ্বকাপ খেলুক। তবে এটি ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত।”
আখতার আরও যোগ করেছেব, “আপনারা কখনই জানেন না, প্রধানমন্ত্রী তাকে ডেকে টি-২০ বিশ্বকাপ খেলতে অনুরোধ করতে পারেন। এটাও সম্ভব। জেনারেল জিয়া-উল-হক ইমরান খানকে ১৯৮৭ সালের পরে ক্রিকেট ছেড়ে না যেতে বলেছিলেন এবং ইমরান খেলে যান। আপনি প্রধানমন্ত্রীকে না বলতে পারবেন না।” গত ১৫ ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ধোনি নিজের ক্রিকেট জীবনের ও সতীর্থদের সঙ্গে ছবি দিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করেন। যা দেখে আবেগে আপ্লুত তার ভক্তরা। তবে অনেকেই চাইছেন মাহিকে শেষবারের মতো একবার মাঠে দেখতে।






