সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই চলছে প্রবল বিতর্ক। সে বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। আজ কিছুক্ষণ আগে টুইটে তিনি জানান, মুম্বইয়ের কুপার হাসপাতালে যখন সুশান্ত সিং রাজপুত এর দেহের ময়নাতদন্ত হচ্ছিল সেই সময় পঁয়তাল্লিশ মিনিট সেখানে উপস্থিত ছিলেন রিয়া চক্রবর্তী। তাহলে যেখানে ময়নাতদন্ত হচ্ছিল সেই রুমে কি উপস্থিত ছিলেন রিয়া? সেক্ষেত্রে রিয়া ময়নাতদন্তের প্রমাণ লোপাট করতেই পারেন। তাঁকে এখন ‘ফেমমি ফ্যাটালে’ আখ্যা দেওয়া যেতে পারে।
https://twitter.com/Swamy39/status/1296438948936519680?s=20
সুব্রহ্মণ্যম স্বামীর কথাতেই প্রথম জানা গেল যে রিয়া চক্রবর্তী সুশান্তের দেহের ময়নাতদন্তের সময় কুপার হাসপাতালে উপস্থিত ছিলেন! স্বাভাবিকভাবেই বিজেপি সাংসদ এর এই টুইট এরপরেই ছড়িয়ে পড়েছে প্রবল শোরগোল।
বিস্তারিত আসছে….





