সংযুক্তিকরণের পর থেকে একের পর এক দেশীয় খেলোয়াড়দের সাথে চুক্তি বৃদ্ধি করছিল এটিকে-মোহনবাগান। কিন্তু এবার আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে বিদেশী ফুটবলারদের প্রয়োজন। আর তাই এবার নিজেদের বিদেশী বাহিনীর উপর নজর দিতে শুরু করল এটিকে-মোহনবাগান। আইরিশ খেলোয়াড় কার্ল ম্যাকহিউয়ের (Carl McHugh) সাথে এক বছরের চুক্তি সই করল তারা।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ঘোষণা করে তারা। আইরিশ এই ফুটবলার গত মরশুম এটিকে-এর হয়ে খেললেও চোটের কারণে বেরিয়ে যান। এবার সবুজ-মেরুণ জার্সিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া ম্যাকহিউ।
চুক্তিবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “আমি উচ্ছ্বসিত যে আবারও এই ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হলাম। গত বছর সাইডলাইনে থেকে ম্যাচ দেখা খুবই কঠিন ছিল আমার জন্য। আমি মুখিয়ে রয়েছি মাঠে ফেরার জন্য এবং নিজেদের খেতাব রক্ষা ও এএফসি কাপের লড়াইয়ে অবদান দেওয়ার জন্য।”
রয় কৃষ্ণার পর কার্ল ম্যাকহিউই দ্বিতীয় বিদেশী, যিনি নয়া সত্ত্বাবিশিষ্ট এই ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবৃদ্ধি করলেন।





