আগামী মরসুমে এটিকে মোহন বাগানই সবচেয়ে শক্তিশালী, মনে করছে আইএসএল কর্তৃপক্ষ

মোহন বাগান ক্লাব চুক্তি করেছিল এটিকের সঙ্গে। এই দুই দলের সংযুক্তিকরণে একটি নতুন দল তৈরি হয়েছে যারা এই বছরে আইএসএল খেলবে। আগামী আইএসএল মরসুমে সবচেয়ে শক্তিশালী দল হতে পারে এটিকে মোহন বাগানই, এমনটাই মনে করছে স্বয়ং আইএসএল কর্তৃপক্ষ।

নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে স্বাগত জানিয়ে আইএসএল তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে বলা হয়েছে, “ইতিহাস তৈরি হয় তখনই, যখন ঐতিহ্য ও আগামী জোট বাঁধে। ইতিহাস তৈরি হয় তখন, যখন দুই চ্যাম্পিয়ন ভবিষ্যতের জন্ম দেয়। শতবর্ষ অতিক্রান্ত আবেগ ও উদ্যম জোটবদ্ধ হয়েছে।”

ভিডিওতে এটিকে ও মোহনবাগান দুই দলের বিভিন্ন ম্যাচের মূহুর্ত তুলে ধরা হয়েছে। এটিকে মোহন বাগান ম্যানেজমেন্টও শক্তিশালী দল তৈরি করে আগামী মরসুমের জন্য তৈরি। নিজেদের পুরোনো স্কোয়াডকেই ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এটিকে-মোহনবাগান এবং এটিকে দলের খেলোয়াড়দের ফিরিয়ে আনার বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে এই নয়া সত্ত্বাবিশিষ্ট ক্লাব।

RELATED Articles

Leave a Comment