মাঠে নামার আগে করোনা পরীক্ষার আয়োজন মহামেডান শিবিরে

হাতে খুব বেশি সময় নেই মহামেডান স্পোর্টিং-এর। আগামী সেপ্টেম্বর মাসেই পশ্চিমবঙ্গে শুরু আইলিগ দ্বিতীয় ডিভিশনের মূল পর্ব। তার আগে অনুশীলনে নামতে মুখিয়ে রয়েছে সাদা-কালো শিবিরে। সেই কারণে করোনা পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল মহামেডান তাঁবুতে।

রবিবার ক্লাব তাঁবুতে সাদা-কালো শিবিরের কোচ ইয়ান ল সহ সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। প্রত্যেকের রেজাল্ট নেগেটিভ আসে, যা স্বস্তির খবর মহামেডান শিবিরের।

এই করোনা পরীক্ষার জন্য ক্লাবের অর্থ সচিব সারিক আহমেদ পুরো কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসকে। তিনি জানান, “দীপুদাকে ধন্যবাদ, তার উদ্যোগেই ক্লাবে করোনা পরীক্ষা হল।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর