চলন্ত ক্যাবে এসি চালানো নিয়ে ক্যাব ড্রাইভারের সাথে এবার বচসা বাঁধল এক মহিলা যাত্রীর। এরপর সেই মহিলাকে নাকি শ্লীলতাহানির চেষ্টাও করেন ক্যাব চালক। এমনটাই অভিযোগ এনেছেন ওই অভিযুক্তা। ইতিমধ্যেই চালককে গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার রাতে স্বামীর সঙ্গে অ্যাপ ক্যাবে সেলিমপুর থেকে ফিরছিলেন ওই মহিলা। পথে এসি চালানো নিয়ে ক্যাব চালক রাজ সাউয়ের সাথে মহিলার স্বামীর ঝামেলা শুরু হয়। নির্যাতিতার বক্তব্য, তিনি চালককে এসি চালাতে বলেছিলেন। কিন্ত চালক জানিয়ে দেন এসি চালানোর নিয়ম নেই। এরপরই মহিলার স্বামীর সঙ্গে ঝামেলা বেঁধে যায় চালকের।
এমনকি সেই সময় রাজ সাউ ফোনে মহিলার ছবিও তোলার চেষ্টা করেন। এরপর ওই মহিলা ফোনটি কেড়ে নিতেই আরও সমস্যা বেড়ে যায়। তারপরই চালক তাঁর শ্লীলতাহানি করে।
রাস্তার মাঝে চলন্ত গাড়িতেই আর্তনাদ করতে থাকেন ওই নির্যাতিতা। তাঁর আওয়াজ শুনে রাস্তায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই গাড়িটি থামায়। এরপর ওই মহিলার বক্তব্যের ওপর ভিত্তি করে রাজ সাউকে আটক করা হয়। যদিও অভিযুক্ত এই অভিযোগ মানতে নারাজ। তার বক্তব্য তিনি ফোনে এসি চালানোর নিয়ম রয়েছে কি না সেটাই দেখছিলেন। ওই মহিলা যা দাবি করছেন সেটা ভুল। তবে তাঁর দাবি কতটা সঠিক তা খতিয়ে দেখা হচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার