এবার নিজেদের আক্রমণের ধার বাড়াতে এফসি গোয়া এবং জাতীয় দলের স্ট্রাইকার মনবীর সিংকে সই করল এটিকে-মোহনবাগান। আগামী তিন বছরের জন্য এই দলের হয়ে খেলবেন মনবীর।
https://twitter.com/atkmohunbaganfc/status/1298205829393526784?s=20
মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই পাঞ্জাবি স্ট্রাইকারের সইয়ের কথা ঘোষণা করল এটিকে-মোহনবাগান। এই নিয়ে মনবীর জানান, “কলকাতা আমার হৃদয়ে একটি বিশেষ জায়গায় রয়েছে এবং আমি খুশি এখানে আবারও এসে। এই সবুক-মেরুণ ক্লাবের জন্য খেলতে পারে আমি গর্বিত এবং আমি মুখিয়ে আছি আগামী দিনে এটিকে-মোহনবাগানের হয়ে খেলার জন্য।”
এর আগে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলে গিয়েছেন মনবীর সিং। এরপর সেখান থেকে এফসি গোয়ায় যোগ দেন তিনি। আইএসএল খেলার সময়ই জাতীয় দলে সুযোগ পান এবং ২০১৮ সালের সাফ কাপে খেলেন তিনি। সেই টুর্নামেন্টে তিনটি গোল করেছিলেন মনবীর।






