অতিমারীর বিরুদ্ধে সফল লড়াই ভারতীয় অর্থনীতির। কাটছে আতঙ্ক, স্বপ্ন দেখছে দেশ।

প্রায় ৬ মাসের তীব্র দড়ি টানাটানির পর ঘুরে দাঁড়ানোর মুখে দাঁড়িয়ে দেশীয় অর্থনীতি। ভারতীয় অর্থনীতিতে(Indian Economy) ফিরে আসছে “অ্যানিমাল স্পিরিট”,(Animal Spirit) বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। তবে আগের অবস্থায় ফিরে যেতে ভারতীয় অর্থনীতির আর‌ও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা(COVID-19) পরিস্থিতিতে কাজ হারাতে হয়েছিল বহু মানুষকে। এমনকি অনেকের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে ভারতীয় বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশীয় ম্যানুফ্যাকচারিং(Manufacturing) ক্ষেত্রগুলি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। কমেছে উৎপাদন

এক‌ইরকমভাবে পাল্লা দিয়ে কমেছে জিনিসের চাহিদাও। ২০১৯ সালের তুলনায় গত জুলাই(July) মাসে রফতানির হার কমেছে ১০.২ শতাংশ। কিন্তু জুনের(June) তুলনায় রফতানি বেড়েছে ৭.৯ শতাংশ। অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় রপ্তানি কম হলেও আগের থেকে পরিস্থিতিতে উন্নতি হচ্ছে।

আগামী ৩১শে আগস্ট চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি রিপোর্ট পেশ করা হবে। বিশেষজ্ঞদের মতামত রিপোর্টে দেখা যেতে পারে যে ভারতীয় অর্থনীতির ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় পরিস্থিতি বর্তমান বছরে সব ক্ষেত্রেই খারাপ। ২০১৯ সালে জুলাই মাসে থেকে ২০২০ সালের গাড়ি বিক্রি তুলনা করলে দেখা যাবে ১২ শতাংশ গাড়ি বিক্রি কমেছে। অবশ্য জুন মাসে বিক্রি কম ছিল আগের বছরের তুলনায় ৫০ শতাংশ। অর্থাৎ বাজার এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

আরও অন্যান্য খবর