বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ৭৬ দিন অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই অভিনেতার অস্বাভাবিক মৃত্যু তদন্তে হস্তক্ষেপ করেছে সিবিআই(CBI), এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের(ED) মত কেন্দ্রীয় সংস্থা। সিবিআই এই মামলার তদন্ত শুরু করতেই উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য যা রীতিমতো হতবাক করে দিচ্ছে গোটা দেশকে। গোটা দেশ এর বক্তব্য সুশান্তকে খুন(Murder) করা হয়েছে কারণ যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে সুশান্তের মৃতদেহ দেখে কারোরই মনে হচ্ছে না এটা শুধুমাত্র আত্মহত্যা।
এবার কুপার হাসপাতাল কর্মচারীর(Cooper Hospital Staff) বক্তব্যে উঠে এল চমকপ্রদ তথ্য। সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি (Shweta Singh Kriti) সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সুশান্তের ময়নাতদন্ত যে হাসপাতালে হয়েছিল সেই কুপার হাসপাতালের এক কর্মচারী বলছেন ,”আমরা জানতাম যে এটি খুন। সুশান্তের গলায় ১৫-২০টি সূঁচের(Needle) চিহ্ন রয়েছে এবং কিছু সেলোটেপ গলায় লাগানো ছিল। সুশান্তের একটি পা ভাঙ্গা(Broken Leg) ছিল। ময়না তদন্তের সময় চিকিৎসকরা খুনের কথা উল্লেখ করেছিলেন।”এছাড়াও রিয়া যে সুশান্তের সঙ্গে মর্গে দেখা করতে এসে ক্ষমা প্রার্থনা করেছিলেন সে কথারও উল্লেখ করেছেন এই কর্মচারী।
https://twitter.com/shwetasinghkirt/status/1299556670595506176?s=20
সম্প্রতি সুশান্তের বাবা কে কে সিং(K.K Singh) ও একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে সুশান্তকে খুন করা হয়েছে এবং খুনি রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty)। এর ফলে গোটা ঘটনায় রীতিমতো জট পাকিয়ে গিয়েছে। যে জট খোলার অপেক্ষা করছেন আপামর সুশান্ত অনুরাগীরা।






