সেরে উঠেছেন অমিত শাহ, ছাড়া পাবেন শীঘ্রই, জানালো এইমস

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আক্রান্ত হয়েছিলেন করোনাতে ২রা আগস্ট। তাঁকে ভর্তি করা হয়েছিল গুরুগ্রামের মেদান্তা হাসপাতলে। তিনি ডায়াবেটিক রোগী এবং তার বয়স ৫৫ বছর। তবে তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ১৪ ই আগস্ট। কিন্তু তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন যার জন্য তাকে ১৮ ই আগস্ট আবার ভর্তি হতে হয় হাসপাতালে।

তবে এবার সুস্থ হয়ে উঠছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন। এইমসের তরফ থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এক বিবৃতির মাধ্যমে জানান, “তিন-চার দিন ধরে শরীরে ব্যথা ও ক্লান্তি থাকায় অমিত শাহকে ভর্তি করতে হয় হাসপাতালে। তাঁকে প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাঁকে ছেড়ে দেওয়া হবে।”

যদিও অমিত শাহ হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতে চিকিৎসা চলার পাশাপাশি তার কাজও চালিয়ে গেছেন। তবে সকল ভারতবাসীর শুভেচ্ছা ও শুভকামনার ফলে তিনি সুস্থ হয়ে শীঘ্রই ছাড়া পাচ্ছেন।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment