বি-টাউন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু ঝড় বইয়ে দিচ্ছে দেশের ওপর। সুশান্ত মৃত্যু রহস্যে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) শুধুমাত্র মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যেভাবে গ্রেফতার হয়েছেধ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) হাতে, তা এককথায় হাস্যকর বলে দাবি করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chaudhary)।
https://twitter.com/adhirrcinc/status/1303652735351308289?s=20
এই মৃত্যুকে হাতিয়ার করে বিহার ভোটে বিজেপি-র(BJP) ফায়দা তোলার লক্ষ্যে রাজনীতি করারও অভিযোগ এনেছেন অধীর। একই সঙ্গে ট্যুইট করে রিয়াকে বাঙালি ব্রাহ্মণ (Bengali Brahmin) মহিলা বলেও উল্লেখ করেছেন তিনি। এতদিন পর্যন্ত বাংলার রাজনৈতিক দলগুলির কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। অধীরই বাংলার প্রথম রাজনীতিবিদ, যিনি রিয়ার বাঙালি ও ব্রাহ্মণ পরিচয় নিয়ে সরব হলেন।
https://twitter.com/adhirrcinc/status/1303653870099259393?s=20
অধীর নিজের ট্যুইটে লেখেন, ‘বিদায় নেওয়া তারকা সুশান্ত সিংহ রাজপুত একজন ভারতীয় অভিনেতা ছিলেন। বিজেপি শুধু ভোটে ফায়দা তোলার জন্য তাঁকে একজন বিহারি অভিনেতায় পরিণত করেছে। রিয়ার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার। তিনি দেশের সেবা করেছেন। রিয়া একজন বাঙালি ব্রাহ্মণ মহিলা। অভিনেতা সুশান্ত রাজপুতের জন্য ন্যায়বিচারকে বিহারির প্রতি ন্যায়বিচার হিসেবে দেখা উচিত নয়। রিয়ার বাবারও তাঁর সন্তানদের জন্য ন্যায়বিচারের দাবি করার অধিকার আছে। সংবাদমাধ্যমে (Media) বিচার আমাদের বিচারবিভাগের পক্ষে অশুভ। সবার জন্য ন্যায়বিচতার আমাদের সংবিধানের (Constitution) মৌলিক ভিত্তি।’
https://twitter.com/adhirrcinc/status/1303654589384634370?s=20






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার