সুশান্ত-সারা-শ্রদ্ধার জন্য ক্যানাবিডিয়ল তেলের ব্যবস্থা করেছিলেন জয়া সাহা! এনসিবির জেরায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সুশান্ত সিং রাজপুত, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের জন্য নিষিদ্ধ ক্যানাবিডিয়ল তেল(CBD oil) এর ব্যবস্থা করেছিলেন সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা(Jaya Saha)! এনসিবির(NCB) কড়া জেরায় এরকমটাই ফাঁস করলেন জয়া। তার এই চাঞ্চল্যকর বয়ানে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে।

ক্যানাবিডিয়ল তেল যা সিবিডি নামে পরিচিত মারিজুয়ানা গাছের অংশ থেকে তৈরি হয়। স্বাভাবিকভাবেই এটি একটি নিষিদ্ধ মাদক। এই সিবিডি সরবরাহ প্রয়াত তারকা এবং অন্যান্য অভিনেত্রীদের করেছিলেন কোয়ান ম্যানেজমেন্ট এজেন্সির কর্মী জয়া। এই এজেন্সির নাম সুশান্তের মৃত্যু তদন্তে উঠে এলে সেই প্রসঙ্গে উঠে আসে জয়ার নাম। প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তারপর সিবিআই এবং শেষে এনসিবির জেরার মুখে পড়েন জয়া। কারণ রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক নিয়ে তাঁর চ্যাট প্রথমে ইডির হাতে আসে তারপরে চ্যাটের কনটেন্ট দেখে তাএনসিবির হাতে তুলে দেওয়া হয়।

সূত্র মারফত জানা গিয়েছে যে জেরায় জয়া জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর নয়দিন আগে অভিনেতার সঙ্গে তাঁর কথা হয়েছিল। বিষয়বস্তু ছিল একটি সিনেমা। সুশান্ত সিং সিনেমার চিত্রনাট্য পছন্দ করেছিলেন কিন্তু সিনেমার জন্য যে টাকা দিয়ে চুক্তি স্বাক্ষর করতে হয় তার পরিমাণ নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। এছাড়াও জানিয়েছেন চলতি বছরের মার্চ মাসে যখন তার সঙ্গে অভিনেতার দেখা হয় তখন তিনি সুস্থ ছিলেন না। সুশান্ত জয়াকে জানিয়েছিলেন যে ডিসেম্বর মাস থেকেই তিনি ডিপ্রেশনে ভুগছেন।

জয়া এই সিবিডি তেল সুশান্ত, শ্রদ্ধা, রিয়া এবং মধু মান্তানার জন্য জোগাড় করেছিলেন। এই মধু মান্তানা হলেন নীনা গুপ্তা এবং ভিভ রিচার্ডসের কন্যা মাসাবা গুপ্তর প্রাক্তন স্বামী। সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতিকেও জয়ার সঙ্গে ডাকা হয়েছিল। কিন্তু জয়াকে খুব সম্ভবত এনসিবি গ্রেফতার করতে চলেছে কারণ জয়ার সঙ্গে রিয়ার চ্যাট প্রকাশ্যে ইতিমধ্যেই চলে এসেছে। জয়া যে ম্যানেজমেন্ট কোম্পানি সঙ্গে যুক্ত তার অন্যান্য ম্যানেজারদের কেও গ্রেফতার করা হতে পারে কারণ এরা সকলেই বলিউড তারকাদের সিবিডি তেল, এক্সটাসি পিল, গাজা এবং মারিজুয়ানার মত মাদকদ্রব্য নিয়মিত সরবরাহ করত। এই ম্যানেজমেন্ট কোম্পানির ডিরেক্টরকেও খুব শীঘ্রই ডাকা হবে। এছাড়াও জয়ের সঙ্গে মাদক চ্যাটে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ডাক পড়তে পারে এনসিবিতে।

RELATED Articles

Leave a Comment