প্যারিসে দুই জনকে ছুরিবিদ্ধ করল ছেলে, সিংহ-হৃদয় বিশিষ্ট দুঃসাহসী মুসলিম যোদ্ধা আখ্যা পাকিস্তানি বাবার!

প্যারিসের জনপ্রিয় ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোর (Charlie Hebdo) পুরোনো অফিসের সামনে দুই জনকে ছুরিবিদ্ধ করে ছেলে আলি হোসেন। আর এই ঘটনায় গর্বিত বোধ করছেন ধৃতের বাবা।

গত ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার প্যারিসের ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো-র পুরনো অফিসের সামনে ছুরি হাতে দাপিয়ে বেড়ায় আলি হাসান(Ali Hasan) ওরফে জাহির হাসান মেহমুদ নামে পাক বংশোদ্ভূত ওই তরুণ। তার ছুরির আঘাতে জখম হন দুই টিভি চ্যানেল কর্মী। ঘটনার তীব্র নিন্দা করে ফরাসি সরকার।

আর ছেলের ঘটানো এই ঘটনাতেই গর্বিত বাবা নয়া পাকিস্তান (Naya Pakistan) নামে এক ওয়েব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রসন্নতার কথা জানিয়েছেন। তিনি পেশায় একজন পাকিস্তানি বৃদ্ধ চাষি (Pakistani farmer)। শুধুমাত্র ছেলের এ হেন কাজকে শুধু সমর্থন করাই নয়, বীরত্বব্যঞ্জক বলেও বর্ণনা করেছেন পাকিস্তানের এই বৃদ্ধ কৃষিজীবী। তবে এখানেই থেমে থাকেননি তিনি।

ছেলে আলি হোসেনকে ‘সিংহ-হৃদয়’ বিশিষ্ট দুঃসাহসী মুসলিম যোদ্ধা আখ্যান দিয়েছেন তিনি।
এক‌‌ই সঙ্গে ইমরান খান সরকারের (Imran Khan Government) কাছে তিনি ছেলেকে বাড়ি ফিরিয়ে আনার‌ও আবেদন জানাবেন বলেও স্থির করেছেন। তাঁর যুক্তি, ইসলামের স্বার্থে কাজ করেছে আলি হাসান এবং মুসলিম ধর্মাবলম্বী দেশ হিসেবে তাকে সুরক্ষা দেওয়া পাকিস্তানের অবশ্য কর্তব্য।

ছেলে আলি হাসানকে ‘একজন ভালো ছেলে’ বলে বর্ণনা করেছেন তার বাবা। তিনি জানিয়েছেন, ধর্মনিষ্ঠ এই যুবক পাকিস্তানি সুন্নি মুসলিম ধর্মগুরু তথা দাওয়াত-এ-ইসলামি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মহম্মদ ইলিয়াস কাদরির শিষ্য। সে প্রতিদিন প্রার্থনা করে এবং বছরে দুই বার মিলাদ পালন করে বলে দাবি বাবার।

RELATED Articles

Leave a Comment