আসন্ন আইএসএল এর জন্য এবার নিজেদের অনুশীলনের মাঠ পেতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এফএসডিএল-এর তরফ থেকে জানানো হয়েছে, বাছাই করা ১২টি মাঠের মধ্যে থাকা নভেলিম ফুটবল গ্রাউন্ডকে পেতে চলেছে লাল-হলুদ শিবির।
এই মাঠটিকে আর এক নামে রোজারি গ্রাউন্ডও বলা হয়, যেহেতু এটি রোসারি স্কুলের পাশেই অবস্থিত। গোয়া প্রো লিগ এবং একাধিক স্থানীয় টুর্নামেন্ট আয়োজিত হয় এই মাঠে। দক্ষিণ গোয়ার অন্যতম সেরা ফুটবল মাঠ হিসেবে বলা হয় এটিকে।
শোনা যাচ্ছে, আগামী ১৬ অক্টোবর আইএসএল-এর প্রস্তুতি সারার জন্য গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব।





