ক্যামব্যাক কার্তিক: ঝোড়ো হাফ সেঞ্চুরি করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন নাইট অধিনায়ক

তরুণ তুর্কিদের দাপটে এই বছরের আইপিএলের কয়েকটি ম্যাচ জিতলেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। খারাপ ফর্মের সাথে সাথে কাঠগড়ায় তোলা হয়েছিল দীনেশের অধিনায়কত্বকেও। তাঁর অধিনায়কত্ব নিয়ে একেবারেই খুশি ছিলেন না কেকেআর সমর্থকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে নাইট সমর্থকদের আর্জি ছিল দীনেশ কার্তিকের বদলে ইংল্যান্ডের তারকা ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করা হোক।

তবে এদিন সব সমালোচনার জবাব দিলেন কার্তিক। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে এসে মাত্র ২৯ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন কার্তিক। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। আগের ম্যাচের সফল ওপেনার রাহুল ত্রিপাঠীকে এদিন তাড়াতাড়ি উইকেট হারিয়ে বসে। তারপর ইয়ন মর্গ্যান ব্যাট করতে এসে কিছুটা হলেও আক্রমণাত্মক ইনিংস খেলেন।

তবে শুভমন গিল (৪৭ বলে ৫৭) একদিকে নিজের উইকেট ধরে রেখেছিলেন। এর পরেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কেকেআরের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান নীতিশ রানা। একের পর এক উইকেট হারানোর পর দলকে অধিনায়ক দীনেশ কার্তিক তুলে ধরেন। তার ইনিংসের উপর ভর করেই কেকেআর ২০ ওভারের শেষে ১৬৪ রান করে। এই দিনও ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন তারকা নাইট আন্দ্রে রাসেল। দ্বিতীয় ইনিংসের শুরুতে তিনি কে এল রাহুলের গুরুত্বপূর্ণ ক্যাচও ফেলে দেন, যা ভারি পড়তে পারে। তবে দল হারুক বা জিতুক, অধিনায়ক দীনেশের ক্যামব্যাক ইনিংস তা বলাই যায়।

RELATED Articles