“কিছুজন চান না গরিব চাষিরা আত্মনির্ভর হোক”,কৃষি বিল নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদীর

কৃষি বিল নিয়ে বিরোধীরা অনেক সমালোচনা থেকে মিছিল করেছে তবে লাভ হয়নি, বরং এই বিল আইনে পরিণত হয়েছে। এবার নাম না করেই এই ব্যাপারে বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

রবিবার তিনি স্বামীত্ব স্কিমে প্রপার্টি কার্ড বিলির অনুষ্ঠানে একটি ভার্চুয়াল ভাষণে বললেন, “যারা এই কৃষকদের থেকে সহায়তা পেয়েছেন তারাই আজ কৃষি ক্ষেত্রে সংস্কারের বিরোধিতা করছেন।অনেকেই চান না গ্রামের গরিব কৃষক শ্রমিকরা আত্মনির্ভর হয়ে উঠুন।” যেখানে বিরোধীদের বিরুদ্ধে তার খোঁচা স্পষ্ট।

তাঁর বক্তব্য, কিছু মানুষের একটি বেসিক রাজনীতি হলো গ্রামের গরিব মানুষদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা। আজ যখন কৃষি ক্ষেত্রে যুগান্তকারী সংস্কার আনা হচ্ছে তখনও এই মানুষগুলোর সমস্যা হচ্ছে।

তিনি আরো বলেছেন যে, ভারতীয়রা বুঝতে পেরেছেন যে দেশটাকে এই মানুষগুলোই লুটে নিচ্ছেন। এরা সব কিছুরই বিরোধিতা করছেন। গ্রাম হোক কিংবা গরিব অথবা দেশ, তারা এই সব কিছু নিয়েই ভাবে না। তারা দেশের অগ্রগতিকে থমকে দিতে চায়। যারা এই গরিবদের সুযোগ নিয়ে অন্যায় ভাবে উপার্জন করতো তারা আজ কোণঠাসা হয়ে গিয়েছে কারণ সরকার কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড স্কিম নিয়ে এসেছে।

কৃষকরা সত্যিটা বুঝে ফেলেছেন তাই তারা এইসব মানুষদের সাহায্য নিচ্ছেন না বলেই তারা ক্ষোভে কৃষি বিলের বিরোধিতা করছেন বলেই মত প্রধানমন্ত্রীর।

https://www.facebook.com/Khabor24x7Official/videos/335945420832716/

আরও অন্যান্য খবর