ফের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা। এবারে টার্গেট বিজেপির নেতার স্ত্রী!

উত্তরপ্রদেশের হাথরসে পাশবিক ধর্ষণ কান্ডের প্রতিবাদে তিলোত্তমার পথে নেমে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর নিজের দলের নেতারা‌ই তো বারবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। শত কান্ড প্রকাশ্যে এলোও থামার লক্ষণ নেই তাদের।‌ আর এবার ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা বিধানসভা এলাকায় শাসক দলের (All India Trinamool Congress) নেতা।

আর যে কেউ নয় বিজেপি (Bharatiya Janata Party) নেতার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার বিজেপির বুথ সভাপতির বাড়িতে যান ওই তৃণমূল নেতা। আর বিজেপির নেতা বাড়ি না থাকার সুযোগ নিয়ে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শাসকদলের এই নেতা। এরপর অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরে মারধোর করে বিজেপির কর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করে, তৃণমূল অভিযোগ করেছে যে শাসক দলের ওই নেতাকে মারধোর করেছে বিজেপির নেতা কর্মীরাই।

তাদের আরও অভিযোগ অভিযুক্ত নেতাকে মারধোরের পর বিজেপির কর্মীরা তৃণমূলের উপ- প্রধানের বাড়িতেও হামলা চালায়। তৃণমূল জানায় যে, বিজেপির মারে হাসপাতালে ভরতি হয়েছেন অভিযুক্ত নেতা। এই ঘটনার জেরে কালনা থানায় দু পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

RELATED Articles