আইলিগ ট্রফির উৎসবে কি কি করতে চলেছে মোহনবাগান ক্লাব, দেখে নিন এক নজরে

আগামী রবিবার, অর্থাৎ ১৮ অক্টোবর বাইপাসের ধারের হায়াত রিজেন্সি হোটেলে আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত আইলিগ জয়ের উৎসব, যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিল মোহনবাগান সমর্থকরা। আর এই দিনটি নিয়ে অসংখ্য পরিকল্পনা রয়েছে মোহনবাগান কর্তাদের।

আগামী রবিবার সকাল ১১টায় শুরু হবে এই ট্রফিজয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস এবং আইলিগের সিইও সুনন্দ ধর। ক্লাবের তরফ থেকে উপস্থিত থাকবেন টুটু বসু সহ এক্সেকিউটিভ কমিটির সকল সদস্যরা। এছাড়া আইলিগ জয়ের কান্ডারীদের মধ্যে যারা উপস্থিত থাকতে পারবেন না, তাদের সাথে বিশেষ ভিডিও কনফারেন্স করা হবে হায়াতেই।

এরপর ট্রফি নিয়ে শোভাযাত্রার মাধ্যমে হায়াত থেকে মোহনবাগান তাঁবু অবধি যাওয়া হবে। এর মাঝে উল্টোডাঙা, এপিসি রোড, শ্যামবাজার, হেদুয়া পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে যাবে মোহনবাগান তাঁবুতে।

আরও অন্যান্য খবর