অদ্ভুত ! মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬ আল-কায়দা জঙ্গির অবিলম্বে মুক্তির দাবি মমতা সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লার!

কিছুদিন আগেই বঙ্গ রাজনীতিতে আলোড়ন ফেলেছিল মুর্শিদাবাদ থেকে ৬ আল-কায়েদা জঙ্গির গ্রেফতারি। আর এই ঘটনার পর‌ই আসন্ন বিধানসভা ভোটের মুখে শাসককে দুষতে মাঠে নেমে পড়ে সমস্ত বিপক্ষদল গুলিই।

গত মাসেই মুর্শিদাবাদ আর কেরল থেকে NIA ৯ জন সন্দেহভাজন আলকায়দার জঙ্গিকে গ্রেফতার করেছিল। অভিযুক্তেরা দিল্লী, এনসিআর সমেত দেশের অনেক যায়গায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। মোট গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে ৬ জনকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল। গোয়েন্দা বিভাগের ইনপুট পাওয়ার পরেই NIA এর ধরপাকড় অভিযান চালিয়েছিল। NIA (National investigation agency) এই সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি গোপন কামরা খুঁজে পায়, এই স্থানটিকে জঙ্গিরা নিজেদের অস্ত্রের গুপ্ত ভান্ডার হিসেবে তৈরি করেছিল। এছাড়াও তাঁদের বাড়ি থেকে আপত্তি জনক নথী, ধারালো অস্ত্র, বিস্ফোটক পদার্থ, বোমা বানানোর সামগ্রী সমেত একটি হ্যান্ড মেড দেশি বুলেট প্রুফ জ্যাকেটও উদ্ধার হয়।

তবে এবার অদ্ভুতভাবে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হওয়া আল-কায়দা সন্দেহভাজন জঙ্গিদের পাশে দাঁড়ালেন তৃণমূলের সংখ্যালঘু নেতা সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)। মমতা (Mamata banerjee) সরকারের এই মন্ত্রী জঙ্গিদের গ্রেফতারী নিয়ে প্রশ্ন তুলে বিজেপির উপর আক্রমণ করেন। নিজের বক্তব্যে তিনি বলেন, বিজেপির সরকার NIA এর অপব্যবহার করছে। গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের নিঃশর্তে অবিলম্বে মুক্ত করার দাবিও জানান তিনি।

RELATED Articles